সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার নির্বাচিত রাজীব পোদ্দার

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার নির্বাচিত রাজীব পোদ্দার

 

বিশেষ প্রতিবেদক।।

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার নির্বাচিত হলেন বাঁশখালী থানার সেকেন্ড অফিসার রাজীব চন্দ্র পোদ্দার। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত অসংখ্য পলাতক আসামি গ্রেফতার এবং দ্রুত সময়ে মামলা তদন্ত ও মামলা নিস্পত্তি করায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার নির্বাচিত হন তিনি।

বুধবার (১২ এপ্রিল) বিকেল চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহর কাছে থেকে শ্রেষ্ঠ তদন্তকারী অফিসারের সন্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।

এ সময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুদীপ্ত সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার, চট্টগ্রামের সকল থানার অফিসার ইনচার্জবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাঁশখালী থানার সেকেন্ড অফিসার রাজীব চন্দ্র পোদ্দার বলেন,’ শ্রেষ্ঠ অফিসার হওয়া আমার জন্য গর্বের। অপরাধ রোধ করা এবং দ্রুত সময়ে মামলার তদন্ত শেষ করা আমাদের কাজ। আমি মনে প্রাণে সেই কাজ করার চেষ্ঠা করি। আমি মনে করি, আমার সেই কাজের স্বীকৃতিই আমি পেয়েছি। কাজের স্বীকৃতি পাওয়াটা আনন্দের। স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে, আনন্দ পাওয়া যায়। এই অর্জনে আমিও আনন্দিত। পাশাপাশি আমার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দীন পিপিএম স্যারসহ সকল উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM