সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
মো.শাহাদত হোছাইন।।
সকল কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার পৌরসভার নির্বাচনে নৌকা প্রতিকের চুড়ান্ত প্রার্থী মনোনীত হলেন পৌরসভার প্যানেল মেয়র-১ ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।
একটি সুত্র জানায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর নাম কেন্দ্রে পাঠিয়েছিলো কক্সবাজার পৌর আওয়ামী লীগ। সেই তালিকায় থেকে অবশেষে কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো.মাহবুবুর রহমান চৌধুরী। আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় ৫ সিটি, ৩ উপজেলা, ৫ পৌরসভা এবং ৬ উপ-ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেয়র ও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়। ওখানেই মো.মাহবুবুর রহমান চৌধুরীকে কক্সবাজার পৌরসভায় নৌকার প্রার্থী চুড়ান্ত করা হয়েছে।
জানা গেছে, মো.মাহবুবুর রহমান চৌধুরী ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।তিনি কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ ও সভাপতি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং সর্বশেষ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বপালন করেছেন।
নৌকা প্রতিকের মেয়রপ্রার্থীর মনোনয়ন পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো.মাহবুবুর রহমান চৌধুরী জানান, ” আজ কক্সবাজারবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। কাউন্সিলর হিসেবে ২১ বছর পৌরবাসীকে সেবা দিয়েছি এবং ২ বছর ৮ মাস ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বও পালন করছি। কক্সবাজার পৌরসভাকে পরিচ্ছন্ন নগরী ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবো। মাদকমুক্ত পৌরনগরী গড়ে তুলবো, স্মার্ট পৌরসভা গড়ে তুলবো। তৃণমূল থেকে বেড়ে উঠা একজন কর্মী হিসেবে আমাকে মুল্যায়ন করায় ও নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।কক্সবাজারের মানুষ আমাকে সবসময় সহযোগিতা করে আসছে। আমাকে নির্বাচিত করলে পৌরবাসীর প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো।”
এদিকে, কক্সবাজার পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ কর্তৃক নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মনোনীত হওয়ায় ধানমন্ডি ৩২ নাম্বারে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে কর্মী সমর্থকদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মো.মাহবুবুর রহমান চৌধুরী মাবু। এছাড়া, পছন্দের প্রার্থী মাহাবু নৌকা প্রতীক পাওয়ায় তার কর্মী-সমর্থকরা পৌরসভার বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করেন। সন্ধ্যা ৭ টার দিকে নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী মাবুর সমর্থনে একটি আনন্দ মিছিল বের করে পৌরবাসী। মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

অন্যদিকে, কক্সবাজার পৌরসভার প্রথম চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের আমরণ সভাপতি প্রয়াত একেএম মোজাম্মেল হকের বড় ছেলে ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদ নৌকা প্রতীক না পেলেও কক্সবাজার নাগরিক কমিটির ব্যানারে পৌর নির্বাচনে মেয়রপদে প্রতিদ্বন্দীতা করবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কর্মী-সমর্থকরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
Leave a Reply