সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের আওতাধীন “বড়ছড়া দরিয়ানগর এসোসিয়েশন”র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) বিকালে দরিয়ানগর ইকোপার্কে বড়ছড়া দরিয়ানগর এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বড়ছড়া দরিয়ানগর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর এম.এ মঞ্জুর। তিনি ইফতার মাহফিলে উপস্থিত এলাকাবাসীর কাছে আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোট দিয়ে তাকে ফের বিজয়ী করার উদাত্ত আহ্বান জানান তিনি।
এতে প্রধান বক্তার বক্তব্যে ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সোলতান বলেন, বড়ছড়া এলাকাকে মাদকমুক্ত করার জন্য এলাকাবাসীকে সোচ্চার থাকতে আহবান জানান। এলাকাবাসীর বিপদ-আপদে তিনি পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে আগামী পৌরসভার নির্বাচনে বড়ছড়া এলাকায় যারা ১২নং ওয়ার্ডের ভোটার আছেন, তাদেরকে কাউন্সিল এমএ মঞ্জুরকে ভোট দিয়ে আবারো নির্বাচিত করার অনুরোধ জানান তিনি।
বড়ছড়া দরিয়ানগর এসোসিয়েশনের সহ-সভাপতি সুরুত আলমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক আহমদ গিয়াস, শাহজাহান চৌধুরী শাহীন, মো.শাহাদত হোছাইন ও মাষ্টার মোস্তাক আহমদ মুসা, মাষ্টার আব্দুর রহমান, বড়ছড়া সমাজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি কাজী আব্দুল খালেক, ঝিলংজার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহআলম সহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন-মোঃ নুরু, ইসমাইল হোসেন, শাহজাহান, বাবু, রায়হান, রুবেল, আবু তাহের, জাফর, নূর হোসেন, নিজামুদ্দিন, সাহেদ আলম বাচ্চু সহ সমিতির নেতৃবৃন্দ সহ শতাধিক এলাকাবাসী।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বড়ছড়া দরিয়ানগর এসোসিয়েশনের অর্থ সম্পাদক ইমাম হোসেন এবং প্রধান আলোচকের বক্তব্য শেষে মোনাজাত পরিচালনা করেন, দরিয়ানগর বড়ছড়া জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওঃ হাফেজ সাইফুল্লাহ।
Leave a Reply