বিশেষ প্রতিবেদক।।
কুতুবদিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমদ (৮০) আর নেই।
শনিবার দুপুর সোয়া ১২টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে মারা গেছেন।
শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় গ্রামের বাড়ি কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের মধ্যম অমজাখালী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা
শেষে তাকে দাফন করা হয়।
এদিকে, কুতুবদিয়ার বিজ্ঞ সিনিয়র আইনজীবী ও আইন অঙ্গনের অত্যন্ত আপনজন ছিলেন অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ। তিনি অত্যন্ত ন্যায়পরায়নও ছিলেন। কুতুবদিয়া আদালতের জন্ম থেকে তিনি দীর্ঘ ৪০ বছর আইন পেশায় নিযুক্ত ছিলেন। উনার আকস্মিক মৃত্যুতে আইনাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে দাবী করে গভীরভাবে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কুতুবদিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী অ্যাডভোকেট এস.এম ছাইফুল্লাহ খালেদ।
একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান-কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.কে লিটন কুতুবী ও সাধারণ সম্পাদক মো.শাহাদত হোছাইন।
উল্লেখ্য, তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শের বিশ্বাসী ছিলেন এবং কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন এবং সাবেক আইন বিষয়ক সম্পাদকও ছিলেন।
Leave a Reply