সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
যে ব্যক্তি বা সংগঠন সমাজ ও দেশের জন্য কাজ করতে পারে, তাকে আর পিছনে ফিরে থাকাতে হবে না – শাহীনুল হক মার্শাল

যে ব্যক্তি বা সংগঠন সমাজ ও দেশের জন্য কাজ করতে পারে, তাকে আর পিছনে ফিরে থাকাতে হবে না – শাহীনুল হক মার্শাল

 

প্রেস বিজ্ঞপ্তি।।

বাংলাদেশ সরকারের নিবন্ধনকৃত জেলার ঐতিহ্যবাহী শিক্ষা, সমাজ সেবামূলক অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন জুভেনাইল ভয়েস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ইফতার মাহফিল ও অসহায় গরীব মেহনতী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) বিকাল ৫ টার দিকে  কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তন কক্ষে ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি একেএম রিদওয়ানুল করিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক এসএমডি মনির মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল।

তিনি বলেন, যে ব্যক্তি বা সংগঠন সমাজ ও দেশের জন্য সৎ সাহস নিয়ে কাজ করতে পারে থাকে আর পিছনে ফিরে থাকাতে হয় না। তিনি জুভেনাইল ভয়েস ক্লাবের নানা মানবিক কর্মকান্ডের স্মৃতিচারণ করে বলেন, এ সংগঠন অসহায়, গরীব, দুঃস্থ ও মেহনতী এবং পিছিয়ে পড়া দরিদ্য জনগোষ্ঠি ও প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে আসছেন। মানবসেবামূলক সংগঠনের নানা কর্মসূচী বাস্তবায়নে তিনি সাধুবাদ জানান এবং আগামীতে সংগঠনটির যেকোন মানবিককাজে পাশে থাকার কথা জানান।

এতে প্রধান আলোচক ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার এর উপ-পরিচালক মোঃ রুহুল আমিন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের সহকারী বেতার প্রকৌশলী মেহেরাজ আহমেদ, সিআইডি কক্সবাজার এর উপ-পুলিশ পরিদর্শক বজলুল করিম।

এসময় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আব্দুল হক, যুবলীগ নেতা জুয়েল সিকদার, ক্লাবের সহ-সভাপতি দিল মুহাম্মদ শাহ আলম, মিজানুর রহমান নুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাউসার হামিদ, অর্থ সম্পাদক মো খোরশেদুল আলম, আইন বিষয়ক এডভোকেট মোঃ ফোরকান, প্রচার সম্পাদক সরওয়ার সাকিবসহ কেন্দ্রীয় কার্যকরী ও সাধারণ পরিষদের সদস্যৃবৃন্দ।

এতে এলাকার রাজনৈতিক ও সামাজিক সংগঠনে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM