সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
ইব্রাহিম খলিল।।
কক্সবাজার পৌরবাসীসহ ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সকল জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান সফল কাউন্সিলর ইয়াছমিন আকতার।
তিনি ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
কাউন্সিলর ইয়াছমিন বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
তিনি বলেন, এই ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব শ্রেণী-পেশার মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত হউক সকলের জীবন। পবিত্র ঈদুল ফিতরের শিক্ষায় আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক ভালবাসা ও সুসংহত বন্ধন এবং পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ।
তিনি আরো বলেন, আগামী ১২জুন কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার ৪,৫,৬ নং ওয়ার্ডের সকল জনগণ আমার পাশে থাকবে এটা আমার বিশ্বাস। কারণ আমি পাঁচ বছরে এ জনগণের জন্য অফিসিয়াল সেবাসহ যেকোনো বিপদ-আপদে পাশে ছিলাম।আমার বিশ্বাস এই জনগনই আমাকে আবার ভোট দিয়ে জয়যুক্ত করে তাদের সেবা করার সুযোগ করে দিবে।
পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি প্রতিটি মানুষের জীবন সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক সকলের জীবন। সকলকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
Leave a Reply