কুতুবদিয়া প্রতিনিধি।।
কুতুবদিয়া উপজেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আইনজীবীরা সর্বসম্মতিক্রমে এডভোকেট ফিরোজ আহমদকে সভাপতি ও এডভোকেট শফিউল আলমকে সাধারন সম্পাদক নির্বাচিত করেন।
সোমবার (২৪ এপ্রিল) বিকালে আইনজীবী ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
সুত্রে জানা গেছে, কুতুবদিয়া আদালতের আইনজীবীগণ সর্বসম্মত সিদ্ধান্তক্রমে
এডভোকেট আয়ুব হোছাইন সহ-সভাপতি, এডভোকেট আতাউর রহমান অর্থ সম্পাদক, এডভোকেট মোহাম্মদ রাসেল ও এস.এম সাইফুল্লাহ খালেদকে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করা হয়।
সভায় সিনিয়র আইনজীবী প্রয়াত এডভোকেট কামাল উদ্দিন আহমদ ও এডভোকেট জিল্লুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একইসাথে দুই প্রয়াত আইনজীবীর স্মরণে শোক সভা করার সিন্ধান্ত গৃহীত হয়।
এছাড়া, উপজেলা আইন-শৃংখলা কমিটিতে কুতুবদিয়া বারের প্রতিনিধি প্রেরনেরও সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে, এডভোকেট আয়ুব হোছাইনকে কুতুবদিয়া আদালতে ২০২৩ সালের জন্য জেলা বারের প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়।
Leave a Reply