সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে ১০১ সদস্য বিশিষ্ট সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ গঠন

কক্সবাজারে ১০১ সদস্য বিশিষ্ট সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ গঠন

কাজল কান্তি দে।।
কক্সবাজারের সদরে ১০১ সদস্য বিশিষ্ট সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ গঠন করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) রাত ৮ টার দিকে কক্সবাজার সদরের অন্তর্গত কেন্দ্রীয় ধর্মাংকুর বৌদ্ধ বিহারে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কক্সবাজার সদরের অন্তর্গত কেন্দ্রীয় ধর্মাংকুর বৌদ্ধ বিহার, আর্য্য বৌদ্ধ বিহার ও বুদ্ধ জ্যোতি বিহারের দায়ক দায়িকাদের সমন্বয়ে এ সভা সম্পন্ন হয়।
সর্বসম্মতিক্রমে তিনটি বিহার থেকে তিনজনকে উপদেষ্টা নির্বাচন করা হয়েছে। এরা হলেন-ধর্মাংকুর বৌদ্ধ বিহারের শুভ ধন বড়ুয়া, আর্য্য বৌদ্ধ বিহারের সুকুমার বড়ুয়া ও বুদ্ধ জ্যোতি বিহারের সুখেন্দু বড়ুয়া। এছাড়াও অরুণ বড়ুয়াকে সভাপতি ও পনেশ বড়ুয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত কমিটি সুত্রে জানা গেছে, বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ, মহাপরিনির্বান লাভ ত্রি স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা মহা সাড়ম্বরে উদযাপন করার মানসে এই কমিটি গঠন করা হয়েছে। এতেই কক্সবাজার সদরের অন্তর্গত কেন্দ্রীয় ধর্মাংকুর বৌদ্ধ বিহার, আর্য্য বৌদ্ধ বিহার ও বুদ্ধ জ্যোতি বিহারের দায়ক দায়িকাদের সমন্বয়ে ১০১ সদস্য বিশিষ্ট সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ গঠন করা হয়েছে।
এছাড়া, আগামী ৪ মে (বৃহষ্পতিবার) কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের পূর্ব বড়ুয়াপাড়া এলাকাধীন কক্সবাজার কেন্দ্রীয় ধর্মাংকুর বৌদ্ধ বিহারে (ঝিলংজা) এই শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হবে।
এদিকে, ওইদিন ভোর ৫-৬ টায় অষ্টাবিংশতি বুদ্ধ পূজা, সকাল ৭ টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় অষ্ট উপকরণ সহ মহা সংঘদান এবং দুপুর ২ টায় বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় মৈত্রী র্যালী। সর্বশেষে বিকাল ৪ টায় ধর্ম সভা অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM