কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকারিয়ার নেতৃত্বে র্যাব -১৫ ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে রক্ষিত বন ভূমিতে গড়ে তোলা পাকা দেয়াল ও ঘর ভেঙে দেয়া হয়।
শনিবার (৬ মে) বেলা আড়াই টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কক্সবাজার রেঞ্জাধীন ঝিলংজা মৌজার লিংক রোড বিটের মোহরীপাড়া, কলাতলী বিটের চন্দ্রিমা এলাকায় ও কলাতলী লাইটহাউজ পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা, লিংক রোড বিট ও কলাতলি বিটের স্টাফরা এবং কক্সবাজার র্যাব -১৫ এর একটি টীম অংশ নেন।
কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা জানান, ওই সব এলাকায় সরকারী রক্ষিত বন ভুমি দখল করে নির্বিচারে পাহাড় কেটে পাকা দেয়াল ও ঘর নির্মাণ করছিল দখলবাজরা। বনভুমি দখল ও পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পৃথকভাবে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Leave a Reply