সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ার কৃতি ফুটবলার টিপুর অসাধারণ নৈপুণ্যে মোহামেডান ফাইনালে

কুতুবদিয়ার কৃতি ফুটবলার টিপুর অসাধারণ নৈপুণ্যে মোহামেডান ফাইনালে

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার কৃতি ফুটবলার হাসান মুরার টিপুর অসাধারণ নৈপুণ্যে দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশন কাপ ফাইনাল নিশ্চিত করেন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব।

মঙ্গলবার (৯মে) বিকাল সাড়ে ৩ টায গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেড়িয়ামে ফেডারেশন কাপ সেমিফাইনাল ম্যাচে শক্তিশালী বসুন্ধরা কিংসকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই খেলায় জয়সূচক গোল আসে হাসান মুরাদ টিপুর অসাধারণ নৈপুণ্যে।

টিপু বাংলাদেশ সেনাবাহিনী দলের অত্যন্ত পরিশ্রমী ডিফেন্ডার। ঢাকার মাঠে তার অসাধারণ পেশাদারিত্ব চমক দেখিয়ে বেড়াচ্ছেন। তিনি গত ২০২১-২০২২ মৌসুমে স্বাধীনতা ক্রীড়া সংঘের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেন। তার ধারাবাহিক অসাধারণ পারফরম্যান্সের মুগ্ধতায় ২০২২-২৩ মৌসুমের জন্য ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাবে ডাক পান। গত মৌসুমের ধারাবাহিকতায় চলতি মৌসুমে ঢাকা মোহামেডানের হয়ে অসাধারণ পারফরম্যান্স করে মুগ্ধতা ছড়াচ্ছেন। তার পারফরম্যান্সে মুগ্ধ ক্লাব কর্মকর্তা ও ক্লাবের খেলোয়াড়গন। তার পরিশ্রম ও মেধা দিয়ে একদিন বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে নিবে বলে দ্বীপবাসীর প্রত্যাশা। এই জন্য সবার দোয়া কামনা করেন হাসান মুরাদ টিপু।

হাসান মুরাদ টিপু কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের ছৈয়দপাড়া এলাকার শফিউল আলমের পুত্র।

উল্লেখ্য, খেলায় মোহামেডান ক্লাবের হয়ে ৩ মিনিটে ১ম গোলটি করে সোলাইমান ও ২য় গোলটি করে ৫৪ মিনিটের মাথায় সানডে। টিপুর অসাধারণ নৈপুণ্যের কারণে দুইটি গোলেই বিজয়ী হয়েছে তার দল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM