সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
আসন্ন কক্সবাজার পৌরসভার নির্বাচনে
৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক ছাত্রনেতা মো.রিয়াজ মোরশেদ।
সোমবার (১৫ মে) দুপুরে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদত হোসেনের হাতে এ মনোনয়নপত্র জমা দিলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সমাজ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সমাজ কমিটির সাধারণ সম্পাদক হাজী শাহ আলম, সমাজ কমিটির সভাপতি আব্দুল গফুর সওদাগর, সমাজ কমিটির সভাপতি নাছির উদ্দীন কাজল।
মনোনয়নপত্র জমাদানের পর নির্বাচন অফিস থেকে এলাকার যাওয়ার পথে এক বিশাল শোডাউন মিলিত হন তিনি।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের হাজী রশিদ আহমদ ফকির, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির উপদেষ্টা হাজী ফয়েজুল হুদা, সমাজ সেবক নুরুল আজিম, আবদুর রহিম, নুরুল ইসলাম, ফরিদ সওঃ, বাদশা, আবদুর রাজ্জাক, নাছির, মিন্টু, আবুল কাসেম সওঃ, মহিউদ্দিন, সাইফুদ্দিনসহ এলাকার তিনশো এর অধিক গণ্যমান্য ব্যক্তি। এর আগে ছোট-বড় গাড়িতে করে এলাকার লোকজন পাবলিক লাইব্রেরির মাঠে উপস্থিত হন।
তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, আসন্ন পৌরসভার নির্বাচনে তাকে নির্বাচিত করা হলে ৬নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে রূপান্তর করা হবে। এজন্য তিনি ৬নং ওয়ার্ডের সর্বস্তরের সম্মানিত ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করছেন। তিনি ভোটারদের সালাম জানিয়েছেন এবং সবার কাছে ভোট ভিক্ষা করছেন। এর আগে ৮ মে তিনি কাউন্সিল পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
উল্লেখ্য, তিনি কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপ-স্কুল বিষয়ক সম্পাদক এবং কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়াও, তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন।
Leave a Reply