সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
হাসপাতাল কর্তৃপক্ষকে ওরস্যালাইন হস্তান্তর করলো কক্সবাজার জেলা ছাত্রলীগ

হাসপাতাল কর্তৃপক্ষকে ওরস্যালাইন হস্তান্তর করলো কক্সবাজার জেলা ছাত্রলীগ

বিশেষ প্রতিবেদক।।

ঘূর্ণিঝড় মোখার আগাম প্রস্তুতি হিসেবে সায়াম মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষে থেকে কক্সবাজার জেলা ছাত্রলীগের কাছে পাঠানো ৫ হাজার খাওয়ার স্যালাইন কক্সবাজার সদর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকালে হাসপাতালের তত্ত্ববধায়ক ডা: মোমিনুর রহমানের কাছে স্যালাইন গুলো হস্তান্তর করেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।

এসময় এস.এম সাদ্দাম হোসাইন বলেন ‘ছাত্রলীগ অতীতের ন্যায় ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়ও মানুষের পাশে থেকে কাজ করেছে। আর বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি কার্মকান্ডের বিপরীতে বিএনপি জামায়াত উপহার দিয়েছে অগ্নি সন্ত্রাস,মানুষের জানমালের ক্ষতিসাধন সহ নানা ধরনের নেতিবাচক ঘটনার।’

সদর হাসপাতালের কতৃপক্ষ বলছে গ্রীষ্মের এই সময়ে যখন হাসপাতালে ডায়েরিয়া আক্রান্ত রোগীর চিকিৎসায় হিমশিম খাচ্ছে হাসপাতাল কতৃপক্ষ এ অবস্থায় স্যালাইনগুলো ওরাল স্যালাইনের সংকট কাটাবে। পাশাপাশি হাসপাতাল কতৃপক্ষ ছাত্রলীগের এধরণের উদ্যোগ কে সাধুবাদ জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM