সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সাহাব উদ্দিন সিকদারের মনোনয়নপত্র দাখিল

পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সাহাব উদ্দিন সিকদারের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক।।

হাজারো জনতাকে সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার।

মঙ্গলবার (১৬ মে) সকাল ১০ টায় কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন দাখিলের খবরে ৫নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা থেকে হাজার হাজার জনতা জড়ো হতে থাকে।

সেখান থেকে দীর্ঘ পথ পায়ে হেঁটে সাহাব উদ্দিন সিকদারের ভালবাসায় ৫ নং ওয়ার্ডের জনগণ নির্বাচন কার্যালয়ে সমবেত হয়। কক্সবাজার পৌরসভা, জেলা নির্বাচন অফিস ও কোর্ট বিল্ডিং চত্বর এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে। ওই সময় নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন ও রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়ন জমা দিয়ে আনুষ্ঠানিকতা সারেন জনপ্রিয় কাউন্সিলর সাহাবউদ্দিন সিকদার।

মনোনয়ন জমাদানকালে উপস্থিত ছিলেন, কাউন্সিল প্রার্থী সাহাব উদ্দিন সিকদারের পিতা মাস্টার মোঃ হোছাইন, জেলা সেচ্চাসেবকলীগের সদস্য রুস্তম আলি চৌধুরী, চৌধুরী পাড়ার নাজির মাস্টার, অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার মুহাম্মদ, গোদারপাড়ার হাবিব উল্লাহ, বোট নির্মান মালিক সমিতির সভাপতি আব্দুল করিমসহ ৫নং ওয়ার্ডের সব বয়সের অসংখ্য জনগণ।

নির্বাচন অফিসে জড়ো হওয়া সমর্থকরা মনোনয়ন জমা দেয়ার সময় হাত তালি দিয়ে সাহাব উদ্দিন সিকদারকে ভোট দিয়ে জয়যুক্ত করতে শ্লোগান দিতে থাকেন। আগামী ১২ জুনের নির্বাচনে ৫ নং ওয়ার্ড থেকে ৩০টি মসজিদ, ২০টি সমাজ, সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিরা একক প্রার্থী হিসেবে সাহাব উদ্দিন সিকদারকে সমর্থন দিয়েছেন।

মনোনয়ন দাখিল করে সাহাবউদ্দিন সিকদার বলেন, ৫ বছরে আমার ওয়ার্ডে রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। পৌরসভার প্রতিবন্ধকতা থাকা সত্বেও ব্যক্তিগত অর্থায়ানে অনেক কাজ করেছি এবং আগামীতেও এলাকার উন্নয়নে কাজ করবো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM