সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মনোনয়নপত্র জমা দিলেন কাউন্সিলর ইয়াছমিন আক্তার

মনোনয়নপত্র জমা দিলেন কাউন্সিলর ইয়াছমিন আক্তার

ইব্রাহিম খলিল।।

আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান সফল কাউন্সিলর ইয়াছমিন আক্তার।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এসএম শাহাদত হোসেনের হাতে এলাকার শতশত ভোটারদের নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এলাকাবাসীরা জানায়, বিগত দিনে যখন আমরা পৌরসভায় সেবা নিতে গিয়েছি তখন ইয়াছমিনকে পৌরসভায় উপস্থিত পেয়েছি। বিপদ-আপদে ইয়াছমিন আক্তার আমাদের পাশে ছিলেন। ভোটারগণ মনে করেন ইয়াছমিন আক্তার এবারও বিপুল ভোটে জয়ী হবেন। গরীব দরদী ইয়াছমিনের বিজয় কেউ ঠেকাতে পারবেনা বলে তাদের বিশ্বাস।

কাউন্সিলর প্রার্থী ইয়াছমিন জানায়, গতবারের ভোটের সময় আমি শুধুই একজন গৃহিনী ছিলাম। বেশী সংখ্যক ভোটার আমাকে না চিনে ভোট প্রদান করেছেন। আজ আমি গৃহিনী নই, আমি একজন সমাজ সেবক। এলাকার মানুষ আজ আমাকে গৃহিণী থেকে সমাজ সেবক বানিয়েছে। আগের চেয়ে বেশী বেশী ভোটার আমাকে চিনে ও জানে। তাই আগের চেয়ে বেশী ভোট পাবেন বলে জানান তিনি। বিজয়ী হতে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM