সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার পৌরসভা নির্বাচন আগামী ১২ জুন। এতে মনোনয়ন যাচাই-বাছাইয়ে একজন মেয়র প্রার্থীসহ চার প্রার্থীর মনোনয়নপত্র ‘বাতিল’ বলে ঘোষণা দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এস.এম শাহাদত হোসেন।
তারা হলেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আল যুবায়ের চৌধুরী, কাউন্সিলর পদপ্রার্থী ১ নং ওয়ার্ডের মোস্তাক আহমদ, ৮ নং ওয়ার্ডের মোঃ খোরশেদ আলম চৌধুরী ও ১১ নং ওয়ার্ডের মোঃ শফিউল আলম।
বৃহস্পতিবার (১৮মে) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় সহকারি রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা, টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা বেদারুল ইসলাম, রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এসএম শাহাদত হোসেন জানান, ১০০ জন ভোটারের সমর্থনসূচক ক্ৰমিকে ৫ জন ভোটারের স্বাক্ষর যাচাই-বাছাই করা হয়। এদের মধ্যে ১ জন ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়া যায়। এছাড়াও, ঋণ খেলাপির পক্ষে জামিনদার থাকায় ঋণ খেলাপি হিসেবে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আল যুবায়ের চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাছাড়া, ঋণখেলাপি হওয়ায় কাউন্সিলর প্রার্থী মোস্তাক আহমেদ ও মোঃ খোরশেদ আলম চৌধুরী এবং আয়কর প্রদানের কাগজ জমা না করায় মোঃ শফিউল আলমের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, বাতিল প্রার্থীরা আগামী ১৯-২১ মে এর মধ্যে জেলা প্রশাসকের নিকট আপিল করতে পারবেন। ওখানে প্রার্থীতা ফিরে পেলে বৈধ হবেন। অন্যথায় চূড়ান্ত বাতিল বলে গণ্য। কোনো প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করতে চাইলে নির্বাচন কর্মকর্তার সামনে সরাসরি হাজির হয়ে প্রত্যাহার করতে হবে। প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত প্রার্থীরা কোন ধরনের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।
নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, কক্সবাজার পৌরসভা নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। ২০২৩ সালের এই নির্বাচনে ১২০ জন ফরম সংগ্রহ করেন এবং ৮৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। এদের মধ্যে ৮৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
বৈধ মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক (রাশেদ) ও তার স্ত্রী জোসনা হক, সরওয়ার কামাল, জগদীশ বড়ুয়া এবং ইসলামি আন্দোলনের প্রার্থী মোঃ জাহেদুর রহমান।
সংরক্ষিত নারী কাউন্সিল পদে ১৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন, সংরক্ষিত ওয়ার্ড-১ (১,২,৩ নং ওয়ার্ড) শাহেনা আকতার ও ফাতেমা বেগম। সংরক্ষিত ওয়ার্ড-২ (৪,৫,৬ নং ওয়ার্ড) ইয়াছমিন আকতার, রোকেয়া আক্তার কেয়া, জেসমিন আকতার, হেলেনাজ তাহেরা, সাবেকুন্নাহার ও চম্পা উদ্দীন। সংরক্ষিত ওয়ার্ড-৩ (৭,৮,৯ নং ওয়ার্ড) মমতাজ বেগম, সুমা দাশ, রোমেনা আফাজ, জাহেদা আক্তার, ছালেহা আক্তার ও শাহিনা আকতার শাহিন। সংরক্ষিত ওয়ার্ড-৪ (১০,১১,১২ নং ওয়ার্ড) কোহিনুর ইসলাম ও নাছিমা আকতার।
এদিকে, সাধারণ কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তারা হলেনঃ ১নং ওয়ার্ডে জাহিদুল ইসলাম, মোঃ রিয়াজ উদ্দিন, আক্তার কামাল আজাদ, মোঃ আতিক উল্লাহ, রাহামত উল্লাহ ও আবদুল মান্নান। ২নং ওয়ার্ডে এম. জাফর আলম হেলালী, মোঃ সাহাব উদ্দীন, শাহেদুল আলম, ফাতেমা শারমিন ও মিজানুর রহমান। ৩নং ওয়ার্ডে আবুল হোসেন, করিম উল্লাহ, মিঠুন কান্তি দাশ, আমিনুল ইসলাম, আবু আদনান ও মোহাম্মদ আমিনুল ইসলাম। ৪নং ওয়ার্ডে আবদু গফ্ফার, মোঃ আব্দুল মাজেদ, এহেছান উল্লাহ, মিজানুল করিম, মোঃ দিদারুল ইসলাম, আব্দুল্লাহ আল-মামুন রিয়াদ,শামশুল আলম, ওমর ফারুক ও সিরাজুল হক। ৫নং ওয়ার্ডে সাহাব উদ্দীন, মামুনুর রশিদ, মোঃ তাহের আলম, গোলাম আরিফ (লিটন) ও মোহাম্মদ জীবন। ৬নং ওয়ার্ডে মোঃ জাবেদ মোস্তফা, ফজল করিম, মোঃ রিয়াজ মোর্শেদ, ওমর সিদ্দিক, মোহাম্মদ শাহজাহান ও মোঃ জসিম উদ্দিন। ৭নং ওয়ার্ডে ওসমান সরওয়ার টিপু, শামশুল আলম, আশরাফুল হুদা সিদ্দিকী জামসেদ, মোঃ সাফায়াত কামাল (সৌরভ), মোঃ জাহেদুল হক ও জাফর আলম। ৮নং ওয়ার্ডে বেলাল হোসেন, রাজবিহারী দাশ ও উজ্জ্বল কর। ৯নং ওয়ার্ডে জাহেদুল ইসলাম জাহেদ, মোঃ হেলাল উদ্দীন ও আবু ওবায়েদ্দীন নাছের। ১০নং ওয়ার্ডে সালাউদ্দিন ও আবছার কামাল। ১১নং ওয়ার্ডে নুর মোহাম্মদ, মোঃ সেলিম রেজা, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, রিদুয়ান রশিদ ও মো. মহিন উদ্দীন। ১২নং ওয়ার্ডে এম.এ মনজুর, মোঃ এনামুল কবির, শামীম আহামদ, মোঃ শহিদুল ইসলাম শহিদ ও দিদারুল করিম।
উল্লেখ্য, মনোনয়ন বৈধ প্রার্থীদের ২৫ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ২৬ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
Leave a Reply