সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে বজ্রপাতে ২ জনের মৃত্যু 

টেকনাফে বজ্রপাতে ২ জনের মৃত্যু 

মুহাম্মদ জুবাইর।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন এলাকায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, টেকনাফ উপজেলার বাহারছরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাইন্নাপাড়ার নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন ধলু ও ৭ নং ওয়ার্ডের হাজমপাড়ার সোনা আলীর ছেলে রহমত উল্লাহ।
বুধবার (২৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে। বজ্রপাতে দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো.আবদুল হালিম।
নিহতদের পরিবারের বরাত দিয়ে ইউপি
চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, বাহারছড়া ইউনিয়ন পরিষদের পশ্চিমে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন গরু-ছাগলের খামারে কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হন হেলাল উদ্দিন ধলু। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এছাড়া, একই সময়ে পানের বরজে কাজ করতে গিয়ে বজ্রপাতে রহমত উল্লাহ নামে আরেকজনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ তাদের বাড়িতে রয়েছে।
এদিকে, স্থানীয় সংসদ সদস্য, ইউএনও, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বজ্রপাতে নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM