সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে বিজিবি-বিজিপি’র দুইদিন ব্যাপী বৈঠক শুরু 

টেকনাফে বিজিবি-বিজিপি’র দুইদিন ব্যাপী বৈঠক শুরু 

মুহাম্মদ জুবাইর।।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত প্রহরীর মধ্যে বন্ধুত্বপুর্ণ সম্প্রীতি বেগবান, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে দুই দেশে কর্মরত সীমান্ত রক্ষিদের কঠোর ভুমিকা পালন করার লক্ষে বিজিবি-বিজিপি’র রিজিয়ন কমান্ডার পর্যায়ে দুই দিনব্যাপী বৈঠকটি শুরু হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার কক্সবাজারের মেরিনড্রাইভ রোডের টেকনাফ সমুদ্র সৈকত সংলগ্ন ‘টেকনাফের সেন্ট্রাল রির্সোটে’ এই বৈঠক চলছে।
বিজিবি জানায়, এর আগে বৈঠকে অংশ নিতে মিয়ানমারের সীমান্তরক্ষী-১ নম্বর বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্রিগেডিয়ার জেনারেল এইচটেট লুইন এর নেতৃত্বে সেই দেশের ১৬ প্রতিনিধিদল বুধবার সকাল ৯টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছে। সেখানে থেকে তারা সেন্ট্রাল রির্সোটে বৈঠকে যোগ দেন। এই বৈঠকে বাংলাদেশ থেকে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাসম-উস সাকিব নেতৃত্বে ১৫ জন প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ২৪মে (বুধবার) সকালে দুই দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে সমুদ্র সৈকত সংলগ্ন ‘সেন্ট্রাল রির্সোট’ এর সম্মেলন কক্ষে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে দুই দেশের সম্পর্ক, মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধ সহ সীমান্ত সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, গত বছরের জুন মাসে মিয়ানমারের মংডুতে রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। এবার সেই বৈঠকটি টেকনাফে হচ্ছে। এছাড়া গত বছরের ৩০ অক্টোবর টেকনাফে ব্যাটালিয়ন পর্যায়ে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM