সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ফরিদুল ইসলাম চৌধুরীর আরোগ্য কামনায় কুতুবদিয়ায় আ’লীগের দোয়া মাহফিল

ফরিদুল ইসলাম চৌধুরীর আরোগ্য কামনায় কুতুবদিয়ায় আ’লীগের দোয়া মাহফিল

 

কাইছার সিকদার।।

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সুস্থতা কামনায় কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ তাহের’র নেতৃত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

রবিবার (২জুলাই) বাদ আসর কুতুবদিয়া উপজেলা জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম মৌলবি জাফর আলম দোয়া মাহফিল পরিচালনা করেন৷ একই সময়ে উত্তর ধূরুং ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় কালারমার মসজিদে আর ও একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷

এসময় উপস্থিত ছিলেন, কক্সবজার জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য শফিউল আলম কুতুবী, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, রমিজ আহমদ কুতুবী, বড়ঘোপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, আলী আকবর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় অসংখ্য মুসল্লি৷

উল্লেখ্য, শারিরীক অসুস্থতার কারণে কক্সবাজার জেলা আওুামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বিগত বেশ কয়েকদিন কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন, পরে উন্নত চিকিৎসার জন্য (১জুলাই) তাঁকে ঢাকা বঙ্গবন্ধু মেড়িকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়৷ বর্তমানে তিনি ওখানেই চিকিৎসাধীন রয়েছেন৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM