বার্তা পরিবেশক।।
কক্সবাজারের কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের বাসিন্দা ও চট্টগ্রাম ইনকাম ট্যাস্ক কার্যালয়ের অবসরপ্রাপ্ত গোয়েন্দা অফিসার আবু কালাম শামসুদ্দিন ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. ….রাজিউন)।
বৃহস্পতিবার (৬ জুলাই) কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জোহরের নামাজের পর মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। এতে জেলার সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, আত্মীয়-স্বজন এবং পরিবারের অসংখ্য শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। জানাজা শেষে গোলদীঘির পাড়স্থ বড় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, তিনি গতকাল (৫ জুলাই) বেলা ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত রোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম দুই ছেলে ও এক কন্যা সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮০ বছর।
উল্লেখ্য, মরহুমের বড় ছেলে ঢাকা মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (প্রোগ্রাম ম্যানেজার)
ডা.রফিক-উস ছালেহীন। তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ছিলেন। ছোট ছেলে শামীম খালেদ বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম শাখার কমান্ডো অফিসারের দায়িত্বে আছেন এবং একমাত্র মেয়ে ঢাকার নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক বলে জানা গেছে।
এদিকে, মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকপ্রকাশ করেন-২৫০ শয্যা বিশিষ্ট কক্সবাজার জেলা সদর হাসপাতাল পরিবার ও কক্সবাজারস্থ কুতুবদিয়া নাগরিক পরিষদ।
Leave a Reply