সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
একরামুল হক।।
ঈদের ছুটিতে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে টহল জোরদার করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১১ টায় কক্সবাজার পর্যটন এলাকার বিভিন্ন পয়েন্টে এ টহল বৃদ্ধি করা হয়েছে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল আন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী জানান, ঈদের ছুটিতে বেড়াতে আসা কক্সবাজারের পর্যটকদের নিরাপত্তা বৃদ্ধি জোরদারের স্বার্থে অন্যান্য প্রশাসনিক টিমের পাশাপাশি র্যাবও কাজ করে যাচ্ছে। যাতে পর্যটকরা নির্বিঘ্নে তাদের সময় কাটাতে পারে। টহলে প্রায় ২৫ জনের একটি টিম কলাতলী ডলফিন মোড় হয়ে সুগন্ধা পয়েন্টের বিভিন্ন স্থানে
দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে আগত দেশি-বিদেশী পর্যটকদের সঙ্গে কথা হয়।
তাদেরকে নিরাপত্তা বিষয়ে সচেতন করা হয়। পর্যটকখাতকে সমৃদ্ধ করতে সরকারের নানা উদ্যোগের পাশাপাশি নিরাপত্তা জোরদারে র্যাবও সবসময় মাঠে কাজ করে যাচ্ছে বলে দাবী করেন তিনি। একই সাথে কক্সবাজারের সার্বিক নিরাপত্তার বিষয়ে দায়িত্ব পালনের কথা
তুলে ধরেন তিনি।
Leave a Reply