ইব্রাহিম খলিল।।
কক্সবাজার জেলা পরিষদ সদস্য আলহাজ্ব জাফর আহমদের ছেলে ইলিয়াস আহমেদের সাথে কক্সবাজারের চার বারের শ্রেষ্ট করদাতা মো: ইসমাঈল সিআইপির কন্যা ইশনাতুল ফেরদৌস তিশা’র আকদ সম্পন্ন হয়েছে।
কোটি টাকা কাবিনে ৯ জুলাই (রবিবার) রাতে কক্সবাজারস্থ ইসমাঈল টাওয়ারে ঘরোয়া পরিবেশে আকদ অনুষ্টান শেষ হয়।
শুভ আকদ অনুষ্ঠানে সদর-রামু-ঈদগাঁও আসনের এমপি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, আলহাজ্ব আব্দুর রহমান বদি, জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল উপস্থিত ছিলেন। এছাড়া উভয় পরিবারের আত্মীয়স্বজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।
এদিকে, বর ইলিয়াস আহমেদ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএল.বি পাস করেন। আমদানী ও রপ্তানীকারক প্রতিষ্টান মেসার্স ইলিয়াস
এন্টারপ্রাইজের কর্ণধার।
অপরদিকে, কনে ইশনাতুল ফেরদৌস তিশা সাউদার্ন ইউনিভার্সিটিতে এলএল.বি নিয়ে অধ্যায়নরত আছেন।
বর ইলিয়াস আহমেদ জানায়, উভয় পরিবারের আগ্রহ ও সম্মতিতে মূলতঃ হঠাৎ করেই আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চলতি বছর নভেম্বরে সুবিধাজনক সময়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। নতুন দাম্পত্য জীবন যেন সুখী ও সুন্দর হয়, তা নিয়ে তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।
Leave a Reply