সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
পাতায় চট্টলবীর মহিউদ্দিনের ছবি তৈরি করে প্রশংসায় ভাসছেন চিত্রশিল্পী আরিফ

পাতায় চট্টলবীর মহিউদ্দিনের ছবি তৈরি করে প্রশংসায় ভাসছেন চিত্রশিল্পী আরিফ

 

কাইছার সিকদার।।

বন্দর নগরী চট্টগ্রামের সবার প্রিয় ব্যক্তিত্ব ও চট্টগ্রাম পৌরসভার সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছবি বিশেষ কায়দায় গাছের পাতায় অংকন করে এবার প্রসংশায় ভাষছেন তরুণ চিত্রশিল্পী মোঃ আরিফ৷

ছোটকাল থেকেই চিত্রকর্মের প্রতি আগ্রহী আরিফ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার সদর বড়ঘোপ ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের রোমাই পাড়া এলাকার মৃত গোলাম কবির ও মছুরা বেগমের কনিষ্ট সন্তান৷

শুক্রবার (২১ জুলাই) সকালে পাতায় অংকিত বিশেষ ছবিটি তিনি প্রয়াত মেয়র ও আওয়লমী নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান বাংলাদেশ সরকারের শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল’র হাতে তাঁর চট্টগ্রামস্ত বাসভবনে গিয়ে উপহার হিসেবে তোলে দেন৷ এসময় মন্ত্রী তাঁর এই চীত্রকর্মের ভূঁয়সী প্রশংসা করেন এবং তাঁর উজ্বল ভবিষ্যৎ কামনা করেন৷

চিত্রশিল্পী আরিফের তাঁর নিজ এলাকা কুতুবদিয়ায় “চারুকলা একাডেমি” নামে একটি চিত্রকর্ম শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে৷ এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষিত অনেক শিক্ষার্থী তাঁদের চিত্র কর্মের জন্য ইতোমধ্যে বিভিন্ন জায়গায় পুরষ্কৃত হয়েছেন৷ আরিফ নিজে এই পর্যন্ত জনপ্রিয় খেলোয়াড়, রাজনীতিবীদ, গুণী ব্যক্তি বর্গের ছবি পাতায় অংকন করে দেশ জুড়ে বেশ সাড়া ফেলেছেন এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন৷ ইতোমধ্যে তাঁর বেশ কিছু চিত্রকর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ প্রশংসিত হয়েছে৷ তাঁর আর ও বড় কিছু করার স্বপ্ন রয়েছে বলে তিনি প্রতিবেদক কে জানান৷ চিত্রকর্মের স্বীকৃতি দেওয়ায় শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান নওফেল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি৷ এটা তাঁর জন্য সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা বলে তিনি উল্লেখ করেন৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM