সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
মোহাম্মদ একরাম।।
কক্সবাজার সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (৩০ জুলাই) সকাল ১০ টায় গনভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কক্সবাজার সদর উপজেলা মডেল মসজিদের উদ্বোধন করেন।
উপজেলা প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য জাফর আলম, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারন সম্পাদক মুজিবুর রহমান
সহ অন্যান্যরা। এসময় একজন নারী ও একজন পুরষ মুসল্লীর সাথে কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রকল্প সুত্রে জানা গেছে, ৪৩ শতক জমির উপর ১৪ কোটি ৭১ লক্ষ ৫৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয় কক্সবাজারের প্রথম এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।
Leave a Reply