সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
বিএনপি’র অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য কঠোরভাবে প্রতিহত করবে আওয়ামী লীগ-উখিয়ায় মুজিবুর রহমান 

বিএনপি’র অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য কঠোরভাবে প্রতিহত করবে আওয়ামী লীগ-উখিয়ায় মুজিবুর রহমান 

সংবাদ বিজ্ঞপ্তি।।
আন্দোলনের নামে মানুষের জান-মালের ক্ষতির চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেছেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে বিএনপি অসত্য তথ্য তুলে ধরে দেশের সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করছে।
বিশেষ করে তারা দেশে আবারও তথাকথিত সেই ১/১১ সরকার আনার স্বপ্ন দেখছে, তাই বিদেশি প্রভূদের পা চেটে ক্ষমতায় যাওয়ার আশায় পাগল হয়ে গেছে দলটির নেতারা। এমন বাস্তবতায় জনগণকে সাথে নিয়ে তাদের সকল অপপ্রচার এবং ষড়যন্ত্র বন্ধ করে দেয়া হবে বলে জানান তিনি।
এছাড়া বিএনপির ধংসাত্বক রাজনীতি এবং অরাজকতা রুখে দিতে দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহবান জানান জেলা আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।
রোববার (৩০ জুলাই) বিকেলে উখিয়া স্টেশন চত্বরে বিএনপির অগ্নি সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম কনকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং উপজেলার ৫ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের সভাপতি/সম্পাদকগণ বক্তব্য রাখেন।
এর আগে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বিশাল বিক্ষোভ মিছিল উখিয়া স্টেশনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM