সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রাষ্ট্রপতি হয়ে কক্সবাজারে প্রথম সফর

রাষ্ট্রপতি হয়ে কক্সবাজারে প্রথম সফর

সেলিম চৌধুরী।।

মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২ দিনের সফরে কক্সবাজার এসেছেন।রাষ্ট্রপতির সঙ্গে পরিবারের সদস্যসহ ৩০ জন সফরসঙ্গী রয়েছেন।রোববার (৩০ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছলে কক্সবাজারের জেলা প্রশাসক মো. শাহীন ইমরান, পুলিশ সুপার মাহফুজুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে অভ্যার্থনা জানান।

 

রাষ্ট্রপতি কার্যালয়ের প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত সফর সূচিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সফর সূচিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার বেলা পৌনে ১১টার দিকে নীলগিরি থেকে হেলিকপ্টারযোগে কক্সবাজারে পৌঁছান।

এরপর কক্সবাজার বিমানবন্দর থেকে হিলটপ সার্কিট হাউসে পৌঁছালে তাকে গাড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি সাগরপাড়ের তারকমানের হোটেল জলতরঙ্গ রিসোর্টে যান।

একই দিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে সময় কাটানোর কথা রয়েছে। রাত ৮টায় জলতরঙ্গ রিসোর্টে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে তিনি রাত্রিযাপন করবেন।

৩১ জুলাই সকাল ১০টায় তিনি মেরিন ড্রাইভ হয়ে দরিয়ানগর সমুদ্র সৈকত দর্শন করবেন। একই দিন বিকাল ৫টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফর শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM