সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে বন্যাদুর্গত মানুষের পাশে ত্রাণ নিয়ে ছাত্রলীগের মঈন উদ্দিন 

কক্সবাজারে বন্যাদুর্গত মানুষের পাশে ত্রাণ নিয়ে ছাত্রলীগের মঈন উদ্দিন 

বিশেষ প্রতিনিধি।।
কক্সবাজারে অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় পানিবন্ধী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। বন্যা কবলিত এলাকায় ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে মইন উদ্দীনের নেতৃত্বে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (৯ আগস্ট) সকাল ১০ টা থেকে কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দীনের নেতৃত্বে নেতাকর্মীরা সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানিবন্ধী মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওরস্যালাইন সহ প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেয়।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দীন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ জরুরি নির্দেশনা দিয়েছে যেনো পানিবন্ধী মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমরা সকাল থেকে ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। ছাত্রলীগের নেতাকর্মীরা যেকোনো মানবিক সঙ্কটে অতীতের মতো সাধারণ মানুষের পাশে থাকবে। দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত বন্যা দুর্গত মানুষের পাশে বাংলাদেশ ছাত্রলীগ থাকবে বলে জানান এই ছাত্রলীগ নেতা।
এসময় সাথে ছিলেন- কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা সাঈদ হোসেন কাদেরী, জামশেদ উদ্দীন, মাসুদ রানা, আনোয়ার হোসেন, ইউনুস উদ্দীন আকাশ, অনিক খান, তানভীর মোঃ কায়কোবাদ, নাইমুল হুদা, মেহেদীসহ অসংখ্য নেতাকর্মী।
এদিকে, দুর্যোগে বন্যা কবলিত এলাকায় ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ায় শতাধিক পরিবার ছাত্রলীগের দেয়া খাবার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ছাত্রলীগের এমন কাজের ভুয়সী প্রশংসা করেন বন্যা দুর্গতমানুষগুলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM