সংবাদ বিজ্ঞপ্তি।।
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট শোক দিবস উদযাপন করেছে কক্সবাজার জেলা মডেল কৃষকলীগ।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় শহরের আলিরজাহালস্থ জেলা কৃষকলীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে জেলা সভাপতি আলহাজ রশিদ আহমদের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত সকল সংগ্রাম ও আন্দোলনে নেতৃত্ব দেন। বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বে পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ ২৪ বছরের আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭৫ সালের ১৫ আগষ্টে ভোররাতে বাংলাদেশে সংঘটিত হয়েছে ইতিহাসের ভয়াবহতম হত্যাকাণ্ড। নিষ্ঠুরতম এই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলসহ অনেকে নৃশংসভাবে নিহত হন। নরপিশাচরূপি খুনিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া বন্ধ করতে ঘৃণ্য ইনডেমনিটি আইন জারি করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে দীর্ঘ ২১ বছর বাঙালি জাতি বিচারহীনতার কলঙ্ককের বোঝা বহন করতে বাধ্য হয়। জাতির পিতার সুযোগ্যকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে নিয়মতান্ত্রিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ২০১০ সালে ঘাতকদের ফাঁসির রায় কার্যকর করার মধ্য দিয়ে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করে।
বক্তারা আরও বলেন, জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি উন্নয়নশীল, মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এই সময়ে শেখ হাসিনার চলমান উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে বিরোধী শক্তিরা মাথাচাড়া দিয়ে উঠছে। তাই তাদের বিশৃঙ্খলা ঠেকাতে ও ধমিয়ে রাখতে কক্সবাজার কৃষকলীগের নেতাকর্মী মাঠে থাকবে। আগামীতেও শেখ হাসিনাকে ক্ষমতা আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ।
কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাবেক জাতীয় পরিষদ সদস্য এম.এ হাসেম, কক্সবাজার জেলার সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী, জাকারিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সনজিত চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোরশেদ, সদস্য ইয়াকুব আলী ইমন, শহর সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম মিন্টু, সহ-সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সহ-সভাপতি মাস্টার বজল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন কল্যাণ বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক মো.শাহাদত হোছাইন, সংস্কৃতি সম্পাদক হারুনুর রশিদ, পণ্য ও ফসল সম্পাদক আবদুল গফুর হেলালী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরিদুল আলম, সহ-দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, সহ-প্রচার ফারুক আহমেদ, জেলা সদস্য জুয়েল একরাম, ইমাম হোসেন, ওয়াহিদ আল মারুফ, শফিউল্লাহ শফি, শফিউল হক রানা এবং সদর উপজেলার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শহর সহ-সভাপতি আবদুল লতিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাবেদ মোস্তফা, শহর নেতা অনুব্রত ধর অনুপ প্রমুখ।
দলীয় কর্মসুচী অনুসারে, সকাল ১১ টায় দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত করণের মাধ্যমে শোক দিবসের কর্মসুচী শুরু হয়। এরপর কালো ব্যাচ ধারণ ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, খতমে কুরআন ও আলোচনা সভা। আলোচনা সভাশেষে বিভিন্ন এতিমখানার এতিমদের মাঝে তবারক বিতরণ করা হয়।
এদিকে, কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও আসনের মনোনয়ন প্রত্যাশী এবং কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর নেতৃত্বে শোকের মাসেই মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আগামী ১৭ আগষ্ট থেকে ৩১ আগষ্ট পর্যন্ত সদর-রামু-ঈদগাঁও এলাকার ২১ ইউনিয়নের প্রান্তিক কৃষকের মাঝে ১০ কেজি করে সার বিতরণ করা হবে।
Leave a Reply