সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসুচী অব্যহত রেখেছে কক্সবাজার জেলা মডেল কৃষকলীগ। এরই ধারাবাহিকতায় কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের ৩শ প্রান্তিক কৃষকের মাঝে সার বিতরণ করেন কক্সবাজার-৩ আসনের নৌকা প্রতীকের এমপি মনোনয়ন প্রত্যাশী আতিক উদ্দিন চৌধুরী।
শনিবার (১৯ আগস্ট) বিকাল ৩ টায় পিএমখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পিএমখালী ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
পিএমখালী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমের সঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার-৩ আসনের নৌকা প্রতীকের এমপি মনোনয়ন প্রত্যাশী আতিক উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি উন্নয়নশীল, মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। এই সময়ে শেখ হাসিনার চলমান উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে বিরোধী শক্তিরা বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে উঠছে। তাই তাদের বিশৃঙ্খলা ঠেকাতে ও ধমিয়ে রাখতে কক্সবাজার কৃষকলীগের নেতাকর্মীরা মাঠে থাকবে। আগামীতেও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে কৃষকলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
শোক সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক জাতীয় পরিষদ সদস্য এম.এ হাসেম, কক্সবাজার কৃষকলীগের সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী ও জাকারিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক সুজন কল্যাণ বড়ুয়া, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম মিন্টু, শহরনেতা রুবেল শর্মা, হাসেমিয়া মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি জামাল বিন তাহের, পিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের, পিএমখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল উদ্দিন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাজ আহমদ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. হারুনর রশীদ, পিএমখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল মতিন টিপু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত দেশের সকল সংগ্রাম ও আন্দোলনে নেতৃত্ব দেন। বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের আন্দোলন-সংগ্রামে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। শোকের মাস আগস্টে বাংলাদেশে সংঘটিত হয়েছে ইতিহাসের ভয়াবহতম হত্যাকাণ্ড। নিষ্ঠুরতম এই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অনেক সদস্য নৃশংসভাবে নিহত হন।
বক্তারা আরও বলেন, ১৫ আগস্টে খুনিরা জাতির পিতাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া বন্ধ করতে ঘৃণ্য ইনডেমনিটি আইন জারি করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে দীর্ঘ ২১ বছর বাঙালি জাতি বিচারহীনতার কলঙ্ককের বোঝা বহন করতে বাধ্য হয়। জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে ঘাতকদের ফাঁসির রায় কার্যকর করার মধ্যদিয়ে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করেন।
শোকসভায় উপস্থিত ছিলেন-কক্সবাজার কৃষক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো.শাহাদত হোছাইন, সহ-প্রচার সম্পাদক ফারুক আহমেদ, শহর কৃষকলীগের সহ-সভাপতি আবদুল লতিফ, শহরনেতা অনুব্রত ধর অনুপ সহ স্থানীয় তিন শতাধিক প্রান্তিক কৃষক।

এতে কোরআন তেলোয়াত করেন- কৃষকনেতা দেলোয়ার হোসেন।
এদিকে, আলোচনা সভাশেষে কক্সবাজার-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী এবং কক্সবাজার কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর নিজস্ব অর্থায়নে সদরের পিএমখালী ইউনিয়নের ৩শ প্রান্তিক কৃষকের মাঝে ১০ কেজি করে সার বিতরণ করেন। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত সদর-রামু-ঈদগাঁও এলাকার ২১টি ইউনিয়নের প্রান্তিক কৃষকের মাঝে এই সার বিতরণ অব্যহত থাকবে বলে জানা গেছে।
Leave a Reply