রামু প্রতিনিধি।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো এবারও রামু স্টেডিয়ামে ৫০ হাজার মানুষের জন্য বিশাল গণভোজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ, রামুর উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। এই মেজবানে ৫০ হাজার মানুষের জন্য ভোজের আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে কোরআন খতম, দোয়া মাহফিল এবং দুপুর ১২টা থেকে শুরু হবে এই বিশাল গণভোজ । গণভোজের জন্য ৩০ টি গরু, ১০০ টি ছাগল ও কয়েকটি মহিষ জবাই করা হয়েছে। আয়োজন সফল করতে কয়েকশ স্বেচ্ছাসেবক রাত জেগেই কাজ করছেন।
কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা থেকে আগত শোকার্ত মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিলের পর গণভোজে অংশ নিবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইছালে ছওয়াবের জন্যই এ আয়োজন – জানালেন বৃহত্তর মেজবানের উদ্যোক্তা ও জাতীয় শোক দিবস উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা সাইমুম সরওয়ার কমল এমপি।
শুক্রবার বিকালে শোকসভা ও গণভোজে আয়োজনের প্রস্তুতি তদারকি করেন এমপি কমল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে পরিদর্শন শেষে আয়োজন সম্পর্কে ব্রিফ করেন, ঐতিহ্যবাহী মেজবানের উদ্যোক্তা সাইমুম সরওয়ার কমল এমপি।
Leave a Reply