সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
হাইকারি কারাতে ক্লাব বাংলাদেশ এর উদ্যোগে ৪৮তম জাতীয় শোক দিবস উদযাপন

হাইকারি কারাতে ক্লাব বাংলাদেশ এর উদ্যোগে ৪৮তম জাতীয় শোক দিবস উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি।।

যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক দিবসের আলোচনা সভা ক্লাবের সভাপতি কৃষিবিদ সুজন কল্যান বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর ১২ টায়
কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত সকল সংগ্রাম ও আন্দোলনে নেতৃত্ব দেন। বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বে পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ ২৪ বছরের আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৮ জনকে হত্যা করে কিছু বিপথগামী সেনাসদস্য। সেই থেকে দীর্ঘ ২১ বছর বাঙালি জাতি বিচারহীনতার কলঙ্ককের বোঝা বহন করতে বাধ্য হয়। জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে নিয়মতান্ত্রিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ২০১০ সালে ঘাতকদের ফাঁসির রায় কার্যকর করার মধ্যদিয়ে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করে।

বক্তারা আরও বলেন, হাইকারি কারাতে ক্লাবের ছাত্র-ছাত্রীরা এখন বিভিন্ন ইভেন্টে সফলতার সহিত কৃতিত্ব অর্জন করছে। ছাত্র-ছাত্রীদের সফলতায় এটি অনেকদুর এগিয়ে যাবে। শোক দিবসের সুন্দর আয়োজন করায় কমিটির সকল সদস্য ও ক্লাবের প্রধান পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এই আয়োজন যেন প্রতি বছর অব্যহত রাখেন, এমন প্রত্যাশা করেন সকলে।

হাইকারি কারাতে ক্লাবের সহ-সভাপতি ছানাউল্লাহ সানির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন, কক্সবাজার অল মার্শাল আট এসোসিয়েশন সভাপতি ও পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, হাইকারি কারাতে ক্লাবের উপদেষ্টা ও কক্সবাজার সাংবাদিক ইউনিটির সভাপতি শাহাদত হোছাইন, সাংবাদিক আরফাতুল মজিদ, ক্লাবের প্রধান পরিচালক ইমাম হোসেন, সহ-সভাপতি ফারুক আহমেদ, কক্সবাজার অল মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ সেলিম, শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম মিন্টু, হাইকারী কারাতে ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও ১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুস সালাম ভেট্টু, ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আলী আহমদ।

এতে উপস্থিত ছিলেন, হাইকারি কারাতে ক্লাবের সহকারী পরিচালক রশিদ আহমদ, গ্লোব উদ্দিন, সহ-সভাপতি শফিউল হক, খোরশেদ আলম, সহ-সাধারণ সম্পাদক অনুব্রত ধর অনুপ, মামুনুর রশিদ, তারেক আরমান, মহিলা বিষয়ক সম্পাদিকা বাঁধন সরকার, কার্য নির্বাহী সদস্য নয়ন হরিজন ও করিম।

সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার জয় কারাতে একাডেমির প্রধান কোচ জয় দেব, কক্সবাজার চাইনিজ উশু একাডেমির পরিচালক সিদ্দীকুর রহমান, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও শহর কৃষকলীগের যুগ্ন-সাধারন সম্পাদক জাবেদ মোস্তফা প্রমুখ।

এতে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ। শোক দিবসের কর্মসূচীতে ছিলো- কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল। সর্বশেষে ক্লাবের পক্ষ থেকে তদারক বিতরণ সম্পন্ন হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM