সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
একরাম জুয়েল।।
বিএনপির শাসনামলে সারের দাবি করায় ১৮জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে সার যেন কৃষকের দোঁড়গোড়ায় পৌঁছে যায়, সেই ব্যবস্থা করে দিয়েছেন শেখ হাসিনা। শুধু তাই নয়, তলাবিহীন ঝুঁড়ির দেশকে উন্নত মধ্যম আয়ের দেশ হিসেবে রূপান্তর করেছেন। শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা ও দুরদর্শিতায় বাংলাদেশ এখন উন্নত বিশ্বের রোল মডেল। আওয়ামীলীগ ক্ষমতায় থাকার কারনে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও শেখ হাসিনাকে বিজয়ী করার বিকল্প নেই। জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও মাসব্যাপী সার বিতরণ অনুষ্ঠানের সমাপনী দিনে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী এসব কথা বলেন।
বৃহস্পতিবার (৩০ আগষ্ট) বিকালে রামু উপজেলার ফতেখারকুল শিকলঘাট বাস স্টেশনে উপজেলা কৃষকলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও মাসব্যাপি সার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সদর-রামু-ঈদগাঁও আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আতিক উদ্দিন চৌধুরী বলেন, ৩০ বছর ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আজ অবধি রাজপথে আছি। আমিও আপনাদের মতো একজন কৃষক। তাই দেশের উন্নয়নের প্রাণ কৃষকের সাথে প্রতিনিয়ত সাক্ষাৎ করতে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে জয়ী করতে এবং শেখ হাসিনার আদর্শিক কর্মী হিসেবে নৌকার মনোনয়ন প্রত্যাশা করছি। নেত্রী যদি আমাকে উপযুক্ত মনে করেন, তাহলে আমি মনোনয়ন পাবো-ইনশাআল্লাহ। আর যদি নেত্রী কাউকে উপযুক্ত মনে করেন, তাকেও বিজয়ী করতে নেতাকর্মীদের সাথে নিয়ে বিজয়ী করতে মাঠে থাকবো।

রামু উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আপন বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক জাতীয় পরিষদ সদস্য এম.এ হাসেম, কক্সবাজার কৃষকলীগের সহ-সভাপতি এড. মোস্তাক আহমদ, আনিসুল হক চৌধুরী, জাকারিয়া চৌধুরী, কৃষিবিদ সুজন কল্যাণ বড়ুয়া। সভায় প্রধান বক্তা ছিলেন, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি সালাহ উদ্দিন।
রামু উপজেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদুল আলমের সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো.শাহাদত হোছাইন, সহ-প্রচার সম্পাদক ফারুক আহমেদ, শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম মিন্টু, রামু উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জুয়েল ধর,শহর কৃষকনেতা অনুব্রত ধর অনুপসহ রামু উপজেলার ফতেখাঁরকুল, রাজারকুল, কাওয়ারকোপ ও চাকমারকুল ইউনিয়ন কৃষক লীগের অসংখ্য নেতাকর্মীসহ ৮শ এর অধিক প্রান্তিক কৃষক।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর রাজনৈতিক দূরদর্শিতা দ্বারা সমগ্র বাঙালি জাতিকে উজ্জীবিত করেন এবং ১৯৪৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত সকল সংগ্রাম ও আন্দোলনে নেতৃত্ব দেন। বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বে পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ ২৪ বছরের আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। শোকের মাস আগস্টেই বাংলাদেশে সংঘটিত হয়েছে ইতিহাসের ভয়াবহতম হত্যাকাণ্ড। নিষ্ঠুরতম এই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অনেকে নৃশংসভাবে নিহত হন। এইমাসে শোককে শক্তিতে পরিণত করে আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন বক্তারা।
এদিকে, আলোচনা সভাশেষে কক্সবাজার-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আতিক উদ্দিন চৌধুরীর নিজস্ব অর্থায়নে আগস্ট মাসব্যাপী সদর-রামু-ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৫ হাজার প্রান্তিক কৃষকের মাঝে ১০ কেজি করে সার বিতরণ করা হয় বলে জানা গেছে।
Leave a Reply