সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুব ব্রাদার্স ইউনিয়নের উদ্যোগে ৬ষ্ট তম ফুটবল প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন 

কুতুব ব্রাদার্স ইউনিয়নের উদ্যোগে ৬ষ্ট তম ফুটবল প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন 

বিশেষ প্রতিবেদক।।
“সুস্থ দেহ, সুস্থ মন, মাদক ছেড়ে খেলায় চল”-স্লোগানে কুতুব ব্রাদার্স ইউনিয়ন কর্তৃক আয়োজিত ৬ষ্ট তম ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) বিকেলে কুতুব ব্রাদার্স ইউনিয়নের চেয়ারম্যান মিজবাহুর রহমান তুহিনের সভাপতিত্বে কুতুবদিয়া সমুদ্র সৈকতে হাজার হাজার ক্রীড়ামোদী দর্শকদের মাতিয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। খেলায় উদ্বোধক ছিলেন, কুতুবদিয়া-মহেশখালীর সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
এতে উপস্থিত ছিলেন-সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আলম সিকদার, জেলা আওয়ামীলীগের সভাপতির সহধর্মিণী তসলিমা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান নুরুচ্ছাফা বি.কম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ তাহের, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, বড়ঘোপ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিমল কান্তি শীল, বড়ঘোপ  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, আলী আকবর ডেইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাইয়ুম সিকদার, কুতুব ব্রাদার্স ইউনিয়নের উপদেষ্টা হোসাইন আল- মারুফ, ওয়াদুর রহমান সুজন, দেলোয়ার হোসাইন, সদস্য মামুন, জাহেদ, মান্নানসহ আরো অনেকে।
খেলা পরিচালনা করেন-নির্জ্জল শিল, আকতার হোসাইন বাতু, মাহদী হাসান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM