কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটক মোঃ ইউনুস (৩৬) টেকনাফ বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার রশিদ আহমেদের ছেলে।
মঙ্গলবার (১৩ জুলাই) রাত পৌনে ১২ টার সময়ে কচ্ছপিয়া ফিনিক্স ভাঙা এলাকার মসজিদের পশ্চিম পাশ থেকে চালানটি জব্দ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ নূর মোহাম্মদের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ব্যাক্তিকে ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) নূর মোহাম্মদ জানান, আটকের পর মাদক কারবারিকে জব্দ ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আটকের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেন তিনি ।
Leave a Reply