সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার-১ আসনে মেজর ইবরাহিমের কাছে ধরাশয়ী দাম্ভিক জাফর আলম

কক্সবাজার-১ আসনে মেজর ইবরাহিমের কাছে ধরাশয়ী দাম্ভিক জাফর আলম

বিশেষ প্রতিবেদক।।
অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন বাদে বর্তমান তিন সংসদ সদস্য পুনরায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিমের কাছে ধরাশয়ী হলেন দাম্ভিক জাফর আলম। যদিও জাফর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নিয়েছিলেন।
বেসরকারিভাবে জয়ী বর্তমান তিন সংসদ সদস্যের মধ্যে সরকারের উন্নয়নকে পুঁজি করে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়ায়) হ্যাটট্রিক জয় পেয়েছেন আশেক উল্লাহ রফিক। কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ভোটারেরা বুঝিয়ে দিয়েছেন সাইমুম সরওয়ার কমলই এ আসনে যোগ্য। তিনিও পেলেন তৃতীয় বারের মতো জয়।
অপরদিকে সবচেয়ে আলোচিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে সাবেক দুই বারের সংসদ সদস্য আবদুর রহমান বদির কারিশমায় আবারো দ্বিতীয় বারের মতো মসনদে বসতে যাচ্ছেন তাঁর স্ত্রী শাহীন আকতার।
এর আগে সব জল্পনার অবসান ঘটিয়ে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কক্সবাজার জেলার চার সংসদীয় আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে বেসরকারিভাবে বিজয়ীদের ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা।
যদিও ভোট গ্রহণের শেষ মুহুর্তে অনিয়মের অভিযোগ তুলে চকরিয়া-পেকুয়া আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলম ভোট বর্জনের ঘোষণা দেন। একইভাবে ভোট বর্জনের ঘোষণা দেন সদর-রামু-ঈদগাঁও আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ, উখিয়া-টেকনাফ আসনের স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর ও জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার। এছাড়া গণ্ডগোলের কারণে চকরিয়া-পেকুয়ায় তিন কেন্দ্রের ফল স্থগিত রাখা হয়েছে।
এদিকে রোববার রাত ১টা পর্যন্ত বেসরকারিভাবে ঘোষিত ফলাফলের তথ্য অনুযায়ী, চকরিয়া-পেকুয়া আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীর প্রতীক।
তিনি দুই উপজেলার ১৫৮টি কেন্দ্রের মধ্যে ১৫৫টি কেন্দ্রের ফলাফলে হাতঘড়ি প্রতীক নিয়ে ৮১৯৫৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাফর আলম (ট্রাক প্রতীক) পেয়েছেন ৫২৮৯৬ ভোট। তাদের ভোটের ব্যবধান ২৯০৫৯ ভোট। এই আসনে গোলযোগের কারণে তিন কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। তবে ফলাফল পাওয়া ১৫৫টি কেন্দ্রের ব্যবধান থাকা ভোটের সমপরিমান স্থগিত তিনটি কেন্দ্রের ভোট না থাকায় সৈয়দ মোহাম্মদ ইবরাহিমকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এ আসনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ৫জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM