সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার-২ আসনে আশেক উল্লাহ রফিকের হ্যাটট্রিক জয় 

কক্সবাজার-২ আসনে আশেক উল্লাহ রফিকের হ্যাটট্রিক জয় 

বিশেষ প্রতিবেদক।।
অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনে বর্তমান তিন সংসদ সদস্য পুনরায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়ায়) হ্যাটট্রিক জয় পেয়েছেন আশেক উল্লাহ রফিক। কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ভোটারেরা বুঝিয়ে দিয়েছেন সাইমুম সরওয়ার কমলই এ আসনে যোগ্য। তিনিও পেলেন তৃতীয় বারের মতো জয়। এছাড়া, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে সাবেক দুই বারের সংসদ সদস্য আবদুর রহমান বদির কারিশমায় আবারো দ্বিতীয় বারের মতো মসনদে বসতে যাচ্ছেন তাঁর স্ত্রী শাহীন আকতার।

এর আগে সব জল্পনার অবসান ঘটিয়ে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কক্সবাজার জেলার চার সংসদীয় আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে বেসরকারিভাবে বিজয়ীদের ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা।
এদিকে রোববার রাত ১টা পর্যন্ত বেসরকারিভাবে ঘোষিত ফলাফলের তথ্য অনুযায়ী, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে নৌকা প্রতীক নিয়ে হ্যাট্টিক জয় পেয়েছেন আশেক উল্লাহ রফিক। বেসরকারি ফলাফলে ১১৮টি কেন্দ্রে তিনি পেয়েছেন ৯৭৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম মনোনীত প্রাথী নোঙর প্রতীক আলহাজ্ব মো. শরীফ বাদশা পেয়েছেন ৩৪৪৯৬ ভোট। তাদের ভোটের ব্যবধান ৬২৯০২ হাজার।
ঘোষিত ফলাফল অনুযায়ী মহেশখালী উপজেলায় আশেক উল্লাহ রফিক পেয়েছেন ৬২৯৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মো. শরীফ বাদশা পেয়েছেন ৩১৫৩৮ ভোট।
এছাড়া বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ খাইরুল আমিন (একতারা) ১১৭ ভোট, ইসলামী ঐক্যজোটের প্রার্থী জে,এইচ.এম ইউনুছ (মিনার) ২৩৯ ভোট, ইসলামি ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জিয়াউর রহমান (চেয়ার) ১৬১ ভোট, ও ন্যাশনাল পিপলস পার্টি’র (এনপিপি) প্রার্থী মাহাবুবুল আলম (আম) ১১৬ ভোট পেয়েছেন। ফলাফল বিশ্লেষণে দেখা যায়,  ভোটে অংশগ্রহণকারী ৬ প্রাথীর মধ্যে চার জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
উল্লেখ্য, এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৪৮ হাজার ১২৭ জন। এর মধ্যে মহেশখালীতে ৮১ কেন্দ্রে ভোটার সংখ্যা ২ লক্ষ ৫২ হাজার ৬০৪ জন। অপরদিকে কুতুবদিয়ার ৩৭ কেন্দ্রে মোট ভোটার ৯৫ হাজার ৫২৩ জন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM