বিশেষ প্রতিবেদক।।
অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন বাদে বর্তমান তিন সংসদ সদস্য পুনরায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়ায়) হ্যাটট্রিক জয় পেয়েছেন আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ভোটারেরা বুঝিয়ে দিয়েছেন সাইমুম সরওয়ার কমলই এ আসনে যোগ্য। তিনিও পেলেন তৃতীয় বারের মতো জয়। এছাড়া, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে সাবেক দুই বারের সংসদ সদস্য আবদুর রহমান বদির কারিশমায় আবারো দ্বিতীয় বারের মতো মসনদে বসতে যাচ্ছেন তাঁর স্ত্রী শাহীন আকতার।
এর আগে সব জল্পনার অবসান ঘটিয়ে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কক্সবাজার জেলার চার সংসদীয় আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে বেসরকারিভাবে বিজয়ীদের ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা।
এদিকে রোববার রাত ১টা পর্যন্ত বেসরকারিভাবে ঘোষিত ফলাফলের তথ্য অনুযায়ী, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে বেসরকারিভাবে নিবাচিত হয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তিনি ১৭৬টি কেন্দ্রে ১৬৭০২৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ (ঈগল প্রতীক) পেয়েছেন ২১৯৪৬ ভোট। ফলাফলে ১৪৫০৮৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন সাইমুম সরওয়ার কমল।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কক্সবাজার সদরের পৌরসভা সাইমুম সরওয়ার কমল (নৌকা) ৫৭৩৭৮ ভোট, প্রতিদ্বন্দী প্রার্থী মিজান সাঈদ (ঈগল) ৭৬৪৭ ভোট, রামু উপজেলায় ৬৪টি কেন্দ্রে সাইমুম সরওয়ার কমল পেয়েছেন ৮৬ হাজার ২৪৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজান সাঈদ পেয়েছেন ৭ হাজার ৭৪৯ ভোট। এদিকে, ঈদগাঁও উপজেলায় নৌকার প্রার্থী ২৩৪১২ ভোট, প্রতিদ্বন্দী প্রার্থী ঈগল প্রতিক ৬৫৫০ ভোট পেয়েছেন।
এই আসনের অন্যান্য প্রাথীরা হলেন, জাতীয় পার্টির অ্যাডভোকেট মোহাম্মদ তারেক (লাঙ্গল), বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুন (হাতঘড়ি), ন্যাশনাল আওয়ামী পার্টির শামীম আহসান ভুলু (কুঁড়েঘর), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মোহাম্মদ ইব্রাহিম (টেলিভিশন)।
এদিকে, ভোট গ্রহণের শেষ মুহুর্তে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন সদর-রামু-ঈদগাঁও আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ।
উল্লেখ্য, এই আসনে মোট ভোটার ৪ লাখ ৮৯ হাজার ৬১০ জন।
Leave a Reply