সোমবার, ০১ Jun ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
মুহাম্মদ গিয়াস উদ্দিন।।
কক্সবাজারের পেকুয়ায় সাধারণ জনগণের ভালবাসায় সিক্ত হলেন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় সদ্য কারামুক্ত মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম। গতকাল ৯ ফেব্রেæয়ারী বিকালে মগনামার সর্বস্থরের জনগণের পক্ষ থেকে ওয়াসিম চেয়ারম্যানকে গণসম্বর্ধনা দেওয়া হয়। গত মাসের ৩১ জানুয়ারী একটি মিথ্যা ও ষডযন্ত্রমূলক মামলায় আদালত থেকে ওয়াসিম চেয়ারম্যান জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন। জামিনের পর গতকাল ৯ফেব্রেয়ারী বিকালে তিনি মগনামায় তাঁর নিজ বাড়িতে ফিরলে তার সম্মানে আয়োজিত গণসর্ম্বধনা অনুষ্টানে এলাকার হাজার হাজার মানুষ অংশ নেন। গণসম্বর্ধনা অনুষ্টানে দেওয়া বক্তব্যে শরাফত উল্লাহ ওয়াসিম মগনামার সর্বস্থরের জনগণের উদ্দেশ্যে বলেন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় দীর্ঘ এক মাস কারাগারে ছিলাম সেটি আপনারা জানেন। আপনারা আজকে সকাল থেকে আমার জন্য অপেক্ষা করে যে পরিমাণ ভালবাসা দেখিয়েছেন সেটি আমি কখনো ভূলতে পারবনা। আমাকে মিথ্যা মামলা দেওয়ার পর মগনামার হাজার হাজার মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। চেয়ারম্যান থাকাকালীন মগনামায় বিচারের নামে কারো টাকা হরণ করিনি। কর্মসৃজনের শ্রমিকের টাকা কেড়ে নেইনি। ব্যক্তি ওয়াসিমকে মেরে ফেলার জন্য এবং মগনামার মানচিত্র থেকে মুছে ফেলার জন্য যারা সিদ্ধান্ত নিচ্ছো তাদের বলছি আল্লাহ না চাইলে কাউকে মারা যায়না। মগনামার মানুষের হৃদয়ের মানচিত্র থেকে ওয়াসিমকে কখনো মুছে ফেলা অসম্ভব। তিনি বলেন, সাজানো নাটক-সিনেমা করে সাড়ে তিন বছর আগের ভিডিও দিয়ে তিন বছর পর এসে ওয়াসিমকে মিথ্যা মামলায় ফাঁসানো যাবেনা। মগনামার মানুষের জন্য নিজের জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও পাশে থাকবো। মগনামায় সংগঠিত সকল অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে মগনামার সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। আসুন মগনামার সকলের অধিকার রক্ষায় সকলেই কাজ করি। তিনি মগনামার মানুষকে সর্বদা ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানিয়েছেন।
গণসম্বর্ধনা অনুষ্টানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা আবু হেনা মোস্তফা কামাল, মগনামার সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাইরুল এনাম বিএ, ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচীর পেকুয়া উপজেলার ডেপুটি টিম লিডার ও সাবেক ইউপি সদস্য শাহেদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ মাদু, মগনামার ইউপি সদস্য নুর মোহাম্মদ। এছাড়া অনুষ্টানে উপস্থিতি ছিলেন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগ নেতা এটিএম বখতিয়ার উদ্দিন চৌধুরী, মফিজুর রহমান, আবুল শামা প্রমূখ।
উল্লেখ্য যে, মগনামা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম ২০২৩ ইংরেজীর ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ভ্রমণ ভিসায় মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি ব্যবসায়িক কাজে ১২ অক্টোবর চীনে গমন করেন। ১৮ অক্টোবর পর্যন্ত তিনি চীনে ছিলেন। তিনি দুবাইয়ে অবস্থানকালীন ১০ অক্টোবর বিকালে মগনামা ইউনিয়নে দুর্বৃত্তরা স্থানীয় মোহাম্মদ আবু ছৈয়দকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহত আবু ছৈয়দের ছেলে মো. ইমান বাদী হয়ে ২৪ জনের নামসহ ৪/৫জনকে অজ্ঞাত আসামি করে ঘটনার পরদিন পেকুয়া থানায় একটি হত্যা মামলা করেন। যার মামলা নং-৭। ঘটনার পর পেকুয়া থানা পুলিশ বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। মামলার এজহারে মগনামার সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম নাম ছিল না।
২০২৩ ইংরেজীর ২৮ ডিসেম্বর ভোর সাড়ে ৪টার দিকে পেকুয়া থানা পুলিশ ও র্যাবের যৌথ টিম মগনামার সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমকে আটক করেন। এবং তাকে ওইদিন মগনামার আবু ছৈয়দ হত্যা মামলায় সন্ধিগ্ধ আসামি করে আদালতে পাঠায় পেকুয়া থানা পুলিশ।
Leave a Reply