ইব্রাহীম খলিল।।
আনন্দমুখর পরিবেশে অনির্বাণ কক্সবাজার’এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। USAID অর্থায়নে ইপসার অঙ্গ সংগঠন শান্ত নিলয় পাওয়ার হাউজে ২২ ফেব্রুয়ারী কক্সবাজার জেলা অফিসে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। শেষে সংগঠনের কক্সবাজার জেলা কমিটির ২০২৪ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সুমন বড়ুয়া ও সাধারণ সম্পাদক পদে মোসাম্মৎ সেলিম আক্তার নির্বাচিত হয়েছেন।
আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনির্বাণ ফোকাল পার্সন ও ইপসা FSTIP প্রজেক্ট ম্যানেজার হোসনে আরা রেখা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপসা FSTIP প্রকল্পের কেস ম্যানেজম্যান অফিসার সঞ্জয় চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, অনির্বাণ একটি স্বেচ্ছাসেবী সমন্বিত সংগঠন, যা মানবপাচার, নিরাপদ অভিবাসন, মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এবং সারভাইভারদের অধিকার ও দাবী আদায়ের লক্ষ্যে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে শক্তিশালি কন্ঠস্বর। বাংলাদেশ থেকে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে মানবপাচার হয়ে থাকে। বিভিন্ন সময়ে তারা প্রতারিত, লাঞ্চিত, নির্যাতিত হয়ে অনেকেই বাংলাদেশ সরকার ও বিভিন্ন এনজিও এর সহায়তায় আবার দেশে ফিরে আসতে সক্ষম হন। এ সকল ভাগ্য নিপীড়িত সারভাইবাররা আবার এক সময় সংগ্রামের মাধ্যমে সমাজে মাথা উচু করে দাঁড়াতে চায়। মানবপাচার থেকে ফিরে আসা এ সকল সারভাইবারদের মধ্য থেকে একদল সারভাইবার একত্রিত হয়ে মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারিতে একটি দল গঠন করে, যা “অনির্বাণ-কক্সবাজার” নামে পরিচিত। এই দলটি সারভাইবারদের অধিকার আদায়ের লক্ষ্যে ও মানব পাচার প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসন এর তথ্য মানুষের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্যে শক্তিশালী কন্ঠস্বর হিসাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply