বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলের সৌজন্যে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের আয়োজন করেন।
বুধবার (৬ মার্চ) তারকামানের হোটেল শৈবালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের সম্মানে শীতকালীন সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের আয়োজন করা হয়।
এতে সদর উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন,
কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী, পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আবদুল্লাহ, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন প্রমুখ।
এদিকে, নৈশভোজ শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মানে কক্সবাজারের আঞ্চলিক গানের আলোচিত শিল্পী জাকিয়া সুলতানা মেরী, প্রমি ও কুতুবরানা সহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।
Leave a Reply