সোমবার, ০১ Jun ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ঈদগাঁওতে ইউপি নির্বাচন সম্পন্নঃ সোহেল, জনি, দেলোয়ার, রফিক ও রাজ্জাক চেয়ারম্যান নির্বাচিত

ঈদগাঁওতে ইউপি নির্বাচন সম্পন্নঃ সোহেল, জনি, দেলোয়ার, রফিক ও রাজ্জাক চেয়ারম্যান নির্বাচিত

মো.সোহেল রানাঃ
ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঈদগাঁও ইউনিয়নে সোহেল জাহান চৌধুরী, জালালাবাদ ইউনিয়নে আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউনিয়নে মাওলানা দেলোয়ার হোছাইন, পোকখালী ইউনিয়নে রফিক আহমেদ এবং ইসলামাবাদ ইউনিয়নে আব্দুর রাজ্জাক বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আলমগীর তাজ জনি ৪৯৩১ ভোট, মাওলানা দেলোয়ার হোছাইন ৪২১৫ ভোট, সোহেল জাহান চৌধুরী ৭৮৭০ ভোট ও রফিক আহমেদ  ৩২৪৪ ভোট পেয়েছেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। কোথাও জাল ভোটের খবর পাওয়া যায়নি। ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দিত। এবার ৩৭৫ জন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এদিকে, ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটা থেকে যথারীতি ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ার মতো ছিল। জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন নিয়োজিত ম্যাজিস্ট্রেটরা ইউনিয়ন ভিত্তিক দায়িত্ব পালন করেন। যেখানে তিন প্লাটুন বিজিবি, তিন প্লাটুন র্্যাব ও পর্যাপ্ত পরিমাণ পুলিশ নিরাপত্তা রক্ষায় কাজ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।
ঈদগাঁওতে ইউপি নির্বাচন সম্পন্নঃ সোহেল, জনি, দেলোয়ার, রফিক ও রাজ্জাক চেয়ারম্যান নির্বাচিত&url=https://coxnewstoday.net/?p=5118" title="Share on LinkedIn" class="simple-share ss-facebook"> ঈদগাঁওতে ইউপি নির্বাচন সম্পন্নঃ সোহেল, জনি, দেলোয়ার, রফিক ও রাজ্জাক চেয়ারম্যান নির্বাচিত" title="Vote on Reddit" class="simple-share ss-facebook"> ঈদগাঁওতে ইউপি নির্বাচন সম্পন্নঃ সোহেল, জনি, দেলোয়ার, রফিক ও রাজ্জাক চেয়ারম্যান নির্বাচিত" title="Digg this!" class="simple-share ss-facebook">

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM