সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার জেলা স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সম্পন্নঃ কমিশনার-ফরিদ সহ-সভাপতি-বিপ্লব, লিয়াকত, আজগর, কোষাধ্যক্ষ তপন, ফরিদ সম্পাদক নির্বাচিত

কক্সবাজার জেলা স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সম্পন্নঃ কমিশনার-ফরিদ সহ-সভাপতি-বিপ্লব, লিয়াকত, আজগর, কোষাধ্যক্ষ তপন, ফরিদ সম্পাদক নির্বাচিত

জুয়েল একরাম।।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল গতকাল কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্পন্ন হয়।
পবিত্র কোরান তেলাওয়াত,গীতা পাঠ এবং ত্রিপিটক পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু  হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকামা’র সঞ্চালনায় কাউন্সিলের কার্যক্রম শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এবং স্কাউটসের জেলা সভাপতি।তিনি স্কাউটসের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সবার সম্মতিতে আলোচ্য বিষয়সমূহ অনুমোদন করেন।
দ্বিতীয় পর্বে কাউন্সিলের বিষয়টি উত্থাপিত হলে উপস্থিত কাউন্সিলাদের ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য কক্সবাজার জেলা কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।কমিটিতে পদাধিকার বলে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান সভাপতি, সহ-সভাপতি বিভীষন কান্তি  দাশ (অতিরিক্ত জেলা প্রশাসক সাধারণ)সহ-সভাপতি তাপ্তি চাকমা(অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি)। বাকি তিনটি সহ-সভাপতি পদে একাধিক প্রার্থী থাকায় ভোটের মাধ্যমে তাদের পদসমুহ পূরন করা হয়।প্রত্যক্ষ ভোটে ৪৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন বিপ্লব কান্তি দে,সহকারি প্রধান শিক্ষক আলহাজ¦ ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়,কক্সবাজার।৪২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো: লিয়াকত আলী,সাবেক প্রধান শিক্ষক ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয় উখিয়া এবং ৪১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আ.ন.ম আজগর হোছাইন প্রধান শিক্ষক মন্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রামু। ৩৫ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফরিদুল আলম, সিনিয়র শিক্ষক ছুরুতিয়া সিনিয়র মাদ্রাসা।তার প্রতিদ্বন্দ্বি ছিলেন কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইব্রাহিম খলিল।তিনি পেয়েছেন ২৫ ভোট। সহ-সাধারন সম্পাদকে নির্বাচিত হয়েছেন শ্রী মুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ হান্নান তিনি পেয়েছেন ৩৪ ভোট। মোজ্জামেল হক আজাদ পেয়েছেন ২৬ ভোট।বিনা প্রতিদ্বন্ধিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন উখিয়া সরকারি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তপন কুমার শর্মা এবং  কমিশনার নির্বাচিত হয়েছেন এডভোকেট ফরিদুল আলম পিপি।
কাউন্সিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী অফিসার ফারজানা রহমান,রামু উপজেলার নির্বাহী অফিসার রাসেদুল ইসলাম, মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মিকি মারমা,জেলা শিক্ষা অফিসার মো:নাছির উদ্দিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল এবং মোহাম্মদ নুরুল আবছার একাডেমিক সুপারভাইজার, মাধ্যমিক শিক্ষা অফিস টেকনাফ,এবং চট্রগ্রাম স্কাউটসের প্রতিনিধিবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।
কক্সবাজার জেলা স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সম্পন্নঃ কমিশনার-ফরিদ সহ-সভাপতি-বিপ্লব, লিয়াকত, আজগর, কোষাধ্যক্ষ তপন, ফরিদ সম্পাদক নির্বাচিত&url=https://coxnewstoday.net/?p=5121" title="Share on LinkedIn" class="simple-share ss-facebook"> কক্সবাজার জেলা স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সম্পন্নঃ কমিশনার-ফরিদ সহ-সভাপতি-বিপ্লব, লিয়াকত, আজগর, কোষাধ্যক্ষ তপন, ফরিদ সম্পাদক নির্বাচিত" title="Vote on Reddit" class="simple-share ss-facebook"> কক্সবাজার জেলা স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সম্পন্নঃ কমিশনার-ফরিদ সহ-সভাপতি-বিপ্লব, লিয়াকত, আজগর, কোষাধ্যক্ষ তপন, ফরিদ সম্পাদক নির্বাচিত" title="Digg this!" class="simple-share ss-facebook">

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM