সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উপজেলা নির্বাচনঃ কক্সবাজার সদরে আবছার, মহেশখালীতে জয়নাল ও কুতুবদিয়ায় হানিফ বিজয়ী

উপজেলা নির্বাচনঃ কক্সবাজার সদরে আবছার, মহেশখালীতে জয়নাল ও কুতুবদিয়ায় হানিফ বিজয়ী

বিশেষ প্রতিবেদক।।

৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজার জেলার ৩ উপজেলায় প্রথম ধাপের নির্বাচনে ইভিএম পদ্ধতিতে শেষ হওয়া ভোটে কক্সবাজার সদরে নুরুল আবছার, মহেশখালীতে জয়নাল আবেদীন ও কুতুবদিয়ায় হানিফ বিন কাশেম বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন পাবলিক লাইব্রেরি শহীদ সুভাষ হলে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের ফলাফল ঘোষণা করেন।

প্রথম ধাপে কক্সবাজার জেলার তিন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ বুধবার বিকাল ৪টায় শেষ হয়েছে। দু-একটি জায়গায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলেও কোথাও কোন বড় ধরনের সংঘর্ষের ঘটেনি।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। সকালে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা বাড়ে। ভোট গ্রহণ শেষ হওয়ার সাথে সাথেই চলছে ভোট গণনা।

জেলায় প্রথম ধাপে তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে রশিদ মিয়া একজন প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। মহেশখালী উপজেলায় ৫ জন এবং কুতুবদিয়া উপজেলায় ৩ প্রার্থী নির্বাচনের মাঠে ছিলেন।

এদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কক্সবাজার সদরে ২, মহেশখালীতে ৩ ও কুতুবদিয়া উপজেলায় ২ জন সহ মোট ৮ প্রার্থী মাঠে ছিলেন। এই তিন উপজেলায় ২০৪টি কেন্দ্রে ৫ লক্ষ ৭৭ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়া উপজেলায় চেয়ারম্যান পদে হেরে গেলেন- কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এড: ফরিদুল ইসলাম চৌধুরী ও কক্সবাজার সদর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মুজিবুর রহমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM