সংবাদ বিজ্ঞপ্তি:
বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ বৃহত্তর কুতুবদিয়া পাড়া শাখার উদ্যেগে কাল ১৫ মে অনুষ্ঠিতব্য মাহফিলে ইছালে ছওয়াব মাহফিল বাস্তবায়ন উপলক্ষে এক প্রস্ততি সভা কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স এর সভাপতি শিক্ষাবীদ এম এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মাহফিলে ইছালে ছওয়াব এর বাস্তবায়ন কমিটির আহবায়ক ১নং ওয়ার্ড কাউন্সিলর এস আই এম আকতার কামাল আজাদ, যুগ্ম আহবায়ক ওয়ার্ড, আ’লীগের সভাপতি আতিক উল্লাহ কোং, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের সহ সভাপতি মাও: নজরুল ইসলাম ও আছিফুল মাওলা, মাও : ফারহান উল্লাহ, , ১নং আনজুমন ইত্তেহাদের সভাপতি রেজাউল হক বোরহান, অর্থ সম্পাদক খোরশেদ আলম, সাংবাদিক হুমায়ুন সিকদার, মাঝি মাল্লা সমিতির সভাপতি নুরুল বশর বাদশা, যুবনেতা মোস্তাক আহমদ, এম আতিকুর রহমান, ছাবের আহমদ, জয়নাল আবেদিন জানু কোং ও মোজাহিদুল ইসলাম।
আগামীকালের মাহফিলে বায়তুল শরফের পীর বিশিষ্ট লেখক ও গবেষক মাও: আবদুল হাই নদভী, ড’. মুহাম্মদ এনায়েত উল্লাহ আব্বাসী উপস্থিত থাকবেন। প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি, বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার, মেয়র মাহবুবুর রহমান চৌধুরী ও উন্নয়ন ইন্টার: এর চেয়ারম্যান আতিকুল ইসলাম সিআইপি।
অনুরোধে –
এম এম সিরাজুল ইসলাম
মহাপরিচালক
কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স
Leave a Reply