সোমবার, ০১ Jun ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সোনালী অতীত ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

সোনালী অতীত ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

 

বিশেষ প্রতিবেদক।।

প্রতি বছরের ন্যায় এবারও জমকালো আয়োজনে সৌহার্দ্য সোনালী অতীত ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ সম্পন্ন হয়েছে। এতে শাপলা ফুটবল দল ৪-৩ গোলে কামিনী ফুটবল দলকে পরাজিত করে বিজয় লাভ করে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪ টায় কুতুবদিয়া পাড়া খেলার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক কমিটি জানান, এই টুর্ণামেন্টে ৬টি টিম অংশগ্রহণ করেছে। এর প্রতিটি টীমে ২০ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করে। দলগুলো হলো- জবা ফুটবল দল, গোলাপ ফুটবল দল, কামিনী ফুটবল দল, শাপলা ফুটবল দল, গোলমেহের ফুটবল দল ও গন্ধরাজ ফুটবল দল। গত ২৮ জুন থেকে শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত চলে এই টুর্ণামেন্ট। খেলা শেষে বিজয়ী ও বিজিত সকল টীমের অধিনায়ক, সহ-অধিনায়কদেরও ক্রেস্ট তুলে দেন আয়োজক কমিটি।
এদিকে, টানটান উত্তেজনাকর এই ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন শাপলা ফুটবল দল ও কামিনী ফুটবল দল। মুসলধারে সেই বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার দর্শককে আনন্দ দেয় এই টুর্ণামেন্ট। খেলায় কোন দলই গোল দিতে না পারায় ট্রাইব্রেকারে গড়ায় এই ফাইনাল খেলা। এতে শাপলা ফুটবল দল ৪-৩ গোলে কামিনী ফুটবল দলকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়।
পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মো.শাহাদত হোছাইন, সাংবাদিক মোস্তফা সরওয়ার, দিল মোহাম্মদ, সরওয়ার আলম, নুর উদ্দিন খাঁন, ওমর ফারুক বাদশা, আজিজ উদ্দীন, মোস্তাক আহমদ, নজরুল ইসলাম, মুহাম্মদ এরশাদ, তজিবুল ইসলাম প্রমুখ ১নং ওয়ার্ডের সকল ক্রীড়ামোদী ও দর্শক ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান এই সুন্দর আয়োজনে পাশে থাকার জন্য।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিক উদ্দিন কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর এসআইএম আকতার কামাল আজাদ।
তিনি বলেন, সৌহার্দ্য সোনালী অতীত ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। এলাকায় আনন্দের ধারা অব্যহত রেখেছে, সম্প্রতির বন্ধনকে সুদৃঢ় করেছে।
আবাল-বৃদ্ধা-বনিতা সকলের জন্য ঈদ উৎসবে পরিণত হয়েছে। বিশেষ করে বিবাহিত শ্রেণির সাবেক খেলোয়াড়দের মিলন মেলায় পরিণত হয়েছে এই খেলা। এই আয়োজনকে চালু রাখার জন্য পরিচালনা কমিটির প্রতি অনুরোধ জানান। কোন ঝামেলা ছাড়াই এই টুর্ণামেন্ট সফল ও সুন্দরভাবে সম্পন্ন করায় আয়োজক কমিটির সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM