সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার সদর মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে

কক্সবাজার সদর মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে

মো.শাহাদত হোছাইন।।
কক্সবাজারের সকল থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে। থানা  পুলিশের পুরোপুরি সেবা সচল করতে কিছু সময় লাগবে। এর জন্য
সেনাবাহিনীর পক্ষে সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজারের রামুস্থ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন।

 

শনিবার (১০ আগস্ট) দুপুরে কক্সবাজার সদর মডেল থানা পরিদর্শনে এসে গণমাধ্যম কর্মীদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, দেশে চলমান পরিস্থিতিতে সাধারণ জনগণের পাশে সেনা বাহিনীর সদস্যরা রয়েছেন। সেনা বাহিনীকে সহযোগিতা করছেন শিক্ষার্থীরাও। এ পরিস্থিতিতে নানা কারণে থানা পুলিশের সেবা কার্যক্রম পুরোদমে সচল করতে কাজ চলছে।

শনিবার দুপুর পর্যন্ত কক্সবাজারের ছয়টি থানার পরিদর্শনের কথা উল্লেখ করে মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন বলেন, কক্সবাজারে পুলিশের কার্যক্রম ও উপস্থিতি সন্তোষজনক। প্রতিটি থানায় সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। রয়েছেন আনসার সদস্যরা। থানায় কিছু আসবারপত্র, প্রয়োজনীয় সরঞ্জাম লুট হয়ে গেছে। সেনা বাহিনীর পক্ষে দ্রুত সময়ের মধ্যে তা ব্যবস্থা করা হচ্ছে।

 

কক্সবাজার একটি সম্প্রীতিময় জেলা এবং এলাকার লোকজন শান্তি প্রিয় মন্তব্য করে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে আলোচনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক ফিরে আসবে। পর্যটকরা আবারো ভ্রমণে আসবেন।

সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি থানা প্রাঙ্গণ পরিদর্শন, উপস্থিত পুলিশ সদস্যদের আলাপ করেন। তাদের সকল প্রকার সহযোগিতা আশ্বাস দেন।

তিনি বলেন, সেনা বাহিনীর পক্ষে পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত খাবারসহ সকল সহযোগিতা দেয়া হবে। থানায় যা যা প্রয়োজন দেয়া হবে। কেননা পুলিশ ছাড়া আইন-শৃঙ্খলা স্বাভাবিক করা সম্ভব না।

এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান, পুলিশ সুপার মো: মাহাফুজুল ইসলামসহ সেনা কর্মকর্তা এবং পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM