সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
মহেশখালী-কক্সবাজার নৌপথে বোট দুর্ঘটনা, নিখোঁজ-২।
বিশেষ প্রতিবেদক।।
মহেশখালী কক্সবাজার নৌপথে মহেশখালীগামী একটি গামবোট দুর্ঘটনায় বোট থেকে পড়ে দুই যাত্রী নিখোঁজ হয়েছে। এতে হোয়ানক মুহুরাকাটা এলাকার মনির, অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।
নিখোঁজ মনির উদ্দিন মহেশখালীর হোয়ানক ধলঘাটপাড়ার বাসিন্দা। তার পিতা হাজী নুর মোহাম্মদ। তিনি এক কন্যা সন্তানের জনক। COAST Foundation শিক্ষা প্রকল্পের স্টাফ বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় বাঁকখালী মোহনায় এই দুর্ঘটনা ঘটে।
সুত্রে জানা গেছে, ২০-৩০ জন যাত্রী নিয়ে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কক্সবাজার ঘাট থেকে রওনা দেয় একটি বোট। বাঁকখালী মোহনায় ঝড় ও স্রোতের কবলে পড়ে বোটটি। এতে ৪-৫ জন যাত্রী পানিতে পড়ে যায়। সেখান থেকে ২ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। দুর্ঘটনা ঘটার একঘন্টা পার হয়ে গেলেও ঘাট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন বোটে থাকা অপর যাত্রীরা।
এই বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমার মুঠোফোনে একাধিকবার কল করেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply