সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
চট্টগ্রামের গরুর হাটে যুবলীগের “করোনা প্রতিরোধ বুথ”

চট্টগ্রামের গরুর হাটে যুবলীগের “করোনা প্রতিরোধ বুথ”

বিশেষ প্রতিবেদক।।

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে বন্দর নগরী চট্টগ্রামের গরুর হাটসমূহে যুবলীগের ‘করোনা প্রতিরোধক বুথ’ উদ্বোধনের কার্যক্রম শুরু হয়েছে।

আজ বিকেল ৪ টার দিকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা নুরুল আজিম রনির উদ্যোগে নগরীর বিবিরহাট গরুর বাজারে এই ‘করোনা প্রতিরোধক বুথ’ এর উদ্ভোধন করেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু।

এ সনয় মহিউদ্দীন বাচ্চু বলেন, করোনা মহামারীর শুরুর থেকে নগর জুড়ে করোনা প্রতিরোধে কাজ করছে চট্টগ্রাম মহানগর যুবলীগ। তারই অংশ হিসেবে আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে নগরীর গরুর হাট গুলোতে ব্যাপক জন সমাগমের কথা চিন্তা করে যুবলীগ নেতা রনির উদ্যোগে এই করোনা প্রতিরোধক বুথ বসানো হচ্ছে। এতে করে সাধারণ জনগণ বিনামূল্যে যুবলীগের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার পাবে। সাধারণ মানুষ করোনা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য নূরুল আনোয়ার, মোঃ সাজ্জাদ আলী, বাজার ইজারাদার মোঃ এরশাদ মামুন, মোঃ আরিফুল ইসলাম, শিবু প্রসাদ চৌধুরী, ৭নং ওর্য়াড আওয়ামী যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন বাবুল,সাধারণ সম্পাদক এমএ আজিজ, মাহমুদুল করিম, রুবেল সিকদার, ৭নং ওয়াড যুবলীগ নেতা মোঃ খোরশেদ আলম, মোঃ নাসির উদ্দিন দিপু, মোঃ সাকিব।

এতে আরো উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মোঃ আরিফ হোসেন মোঃ ইব্রাহিম রুবেল, মোঃ আরফাত হোসেন, মোঃ রিদয় ইউসুফ, জয় দিপ্ত, রিয়াসাদ,তানবীর,মোঃ রবিন, নাহিদ, আরিফ, রাকিব,ইমন প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM