সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
এভারেস্টের চূড়ায় কক্সবাজারের ইলিয়াস

এভারেস্টের চূড়ায় কক্সবাজারের ইলিয়াস

সিএনটি ডেস্ক।।

নেপালের হিমালয় পর্বতচূড়া এভারেস্টের দক্ষিণ বেস ক্যাম্পে সফলতার সঙ্গে আরোহণ করেছেন কক্সবাজারের সন্তান মোহাম্মদ ইলিয়াস।

শনিবার (২৬ সেপ্টেম্বর) তিনি হিমালয় পর্বতের দক্ষিণ বেসের ৫ হাজার ৩৬৪ মিটার (১৭ হাজার ৫৯৯ ফুট) উচ্চতার এই ক্যাম্পে পৌঁছে গৌরবের সঙ্গে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড্ডয়ন করেন।
এর আগে ২০২১ সালে কক্সবাজার থেকে প্রথম শেখ আশিকুজ্জামান আশিক নামের এক ব্যক্তি হিমালয় পর্বতের দক্ষিণ বেসের ৫ হাজার ৩৬৪ মিটার (১৭ হাজার ৫৯৯ ফুট) উচ্চতার এই ক্যাম্পে পৌঁছেন।
মঙ্গলবার ১ অক্টোবর বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ ইলিয়াস জানান, মূলত শখের বশে এই কাজ করা৷ আমার খুব ইচ্ছে ছিল এভারেস্ট জয় করে সেখানে বাংলাদেশের পতাকা উড্ডয়ন করার। আলহামদুলিল্লাহ আমার ইচ্ছে এবং শখ পূরণ হয়েছে।

উল্লেখ্য, মো. ইলিয়াস কক্সবাজারের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এভারেস্ট বেস ক্যাম্পে সফলতার সঙ্গে আরোহণ করলেন। তিনি কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার বাসিন্দা। মরহুম আমজাদ হোসেনের একমাত্র সন্তান। তিনি ২০০১ সালে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এবং ২০০৩ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর গ্রাজুয়েশন শেষ করে বর্তমানে তিনি কক্সবাজারস্থ ইউএনএইচসিআর এ কর্মরত আছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM