সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ঈদুল আযহা উপলক্ষে ১৫শ পরিবারকে  ভিজিএফ’র চাল বিতরন করেন সাবেক এমপি বদি

ঈদুল আযহা উপলক্ষে ১৫শ পরিবারকে  ভিজিএফ’র চাল বিতরন করেন সাবেক এমপি বদি

মুহাম্মদ জুবাইর।।
ঈদুল আযহা উপলক্ষে টেকনাফ পৌরসভায় ভিজিএফের সরকারি বরাদ্দ ১৫শ পরিবারকে চাল বিতরণ করেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি।
বৃহস্পতিবার (১৫জুলাই) দুপুরে টেকনাফ
পৌরসভার জালিয়াপাড়া এলাকায়  হতদরিদ্র ১৫শ পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।
চাল বিতরন শেষে সাবেক সাংসদ আবদুর রহমান বদি বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে বিতরন ত্রাণকে অনুগ্রহ মনে করবেন না, এটা আপনাদের অধিকার। এটা ত্রাণ নয়, আপনাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার। দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী এই পদক্ষেপ বিশ্বে এক অনুকরণীয় দৃষ্টান্ত থাকবে।

তিনি আরো বলেন, পর্যায়ক্রমে প্রত্যেক উপজেলায় ক্ষুধার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সহায়তায় বিতরনের পাশাপাশি নিজস্ব অর্থায়ানে দরিদ্র-অসহায় পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ পৌরসভার ইঞ্জিনিয়ার পরাক্রম চাকমা ও সচিব মহিউদ্দিন ফয়েজী, কাউন্সিলরগণ, নুরুল বশর নুরশাদ, নাজমা আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশনের টেকনাফ পৌর শাখার নির্বাহী সদস্য আব্দুল গফুর ও নুরুল আলম।
উল্লেখ্য, গতকাল বুধবারও এক হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করেন সাবেক এমপি বদি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM