সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারের রিপা’র সাফ জয়ে এলাকাবাসীর উচ্ছ্বাস

কক্সবাজারের রিপা’র সাফ জয়ে এলাকাবাসীর উচ্ছ্বাস

সিএনটি ডেস্ক।। 

সাফ নারী ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ। গতকাল রাতে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা। এই দলের অন্যতম সদস্য কক্সবাজারের মেয়ে শাহেদা আক্তার রিপা।

সাফ জয়ের পর রিপা বিজয়ী ট্রপি হাতে তুলে পোজ দিয়ে ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অবশেষে চ্যাম্পিয়নস ট্রফি যখন আমাদের হাতে। আপনাদের দোয়ায় আমরা চ্যাম্পিয়ন হলাম। অনুভূতি বলে বোঝাতে পারবো না। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেশে আসবো।’

এরপর আজ সকালে রিপা ট্রফি নিয়ে ঘুমানোর একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। স্বপ্নের মত একটা রাত, যে রাতে ঘুমের সাথে চ্যাম্পিয়ন ট্রফিও ছিলো। ইনশাআল্লাহ আজ দেশে আসবো।’

এছাড়া, আরেকটি পোষ্টে রিপা লিখেন-“আলহামদুলিল্লাহ। দুপুর ২টায় বিমানবন্দর থেকে প্রায় ৫ ঘন্টা পর সুস্থভাবেই অবশেষে বাফুফে ভবনে। এই ট্রফি বাংলাদেশের ১৮ কোটি মানুষের অর্জন। যা আপনাদের ভালবাসায় প্রকাশ পেয়েছে।”

এদিকে রিপার খেলার মাঠের ট্রফি হাতে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি হয়। রিপার জন্মস্থান সোনাইছড়িসহ উখিয়া উপজেলার আনাচেকানাচে ক্রীড়া প্রেমিরা রিপার জন্য শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেন। অনেকেই রিপার পোস্ট গুলো শেয়ার করে শুভ কামনা জানান।

রিপার স্থানীয় অভিভাবক সানা উল্লাহ জানান, “নেপালের মাটিতে বাংলাদেশের মেয়েদের অবিস্মরণীয় বিজয়ে এলাকাবাসী অনেক আনন্দিত। রিপার বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা মিষ্টিমুখ করে আনন্দ ভাগাভাগি করেছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM